বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
সর্বশেষ
শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ




সুন্দরবন থেকে বিদেশী আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
  • প্রকাশ: বুধবার, ২৪ জুলাই, ২০১৯

সুন্দরবনে আন্ধারমানিক এলাকায় বুধবার (২৪ জুলাই) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিদেশী আগ্নেয়াস্ত্র (বিদেশী বন্দুক) ও গুলি উদ্ধার করেছে মংলা কোস্টগার্ড বাহিনী পশ্চিম জোন। তবে এ ঘটনায় কাউকেই আটক করতে পারেনি তারা।

কোস্টগার্ড বাহিনী পশ্চিম জোনের অপারেশন অফিসার লেফটেন্যান্ট আব্দল্লাহ আল মাহমুদ জানান, সুন্দরবনের আন্ধামানিক এলাকায় ডাকাতির উদ্দেশ্যে একদল দস্যু অবস্থান করছে গোপনসূত্রে এমন তথ্য জানার পর ওই এলাকায় অভিযান শুরু করে কোস্টগার্ড সদস্যরা। বুধবার (২৪ জুলাই) ভোর রাতের দিকে কোস্টগার্ড সদস্যরা ওই এলাকায় পৌঁছলে দস্যুদলের সদস্যরা কোস্টগার্ডকে লক্ষ্য করে গুলি ছুড়লে তারাও পাল্টাগুলি চালায়। উভয়পক্ষের গুলি বিনিময়ের একপর্যায়ে দস্যুরা বনের গহীনে পালিয়ে গেলে সেখান থেকে ৪ টি বিদেশী আগ্নেয়াস্ত্র ও ৩ রাউন্ড গুলি জব্দ করা হয়। জব্দকৃত অস্ত্র ও গুলি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য কয়রা থানায় স্থানান্তর করা হয়েছে।

লেফটেন্যান্ট আব্দুল্লা আল মাহমুদ আরো জানান,সুন্দরবন সংলগ্ন এলাকাসমূহে বনদস্যু জলদস্যুদের অপতৎপরতা রোধে কোস্টগার্ড সদস্যরা নিয়মিত অভিযান অব্যাহত রেখেছে কোস্টগার্ড বাহিনী পশ্চিম জোন। তিনি আরো বলেন,চোরা শিকারীরা ও পাচারকারীরা সুন্দরবনের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রজাতির তক্ষক ও হরিণ শিকার করে ব্যক্তিগত স্বার্থ উদ্ধারের জন্য বিক্রয় করে থাকে যা সুন্দরবনের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় হুমকিসরুপ। লেফটেন্যান্ট আব্দুল্লাহ আল মাহমুদ আরো বলেন, সুন্দরবনে অবৈধ অনুপ্রবেশকারী চোরা শিকারী ও পাচারকারীদের বিরুদ্ধে কোস্টগার্ড বাহিনী নিয়মিত অভিযান চালিয়ে যাবে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765