সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ
ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি




পিটিয়ে হত্যার আসামি হৃদয় রিমান্ডে

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: বুধবার, ২৪ জুলাই, ২০১৯
গ্রেফতার হৃদয়কে ডিএমপি মিডিয়া সেন্টারে হাজির করা হয় বুধবার-নতুনবার্তা

রাজধানীর উত্তর বাড্ডায় ‘ছেলেধরা’ সন্দেহে পিটিয়ে তাসলিমা বেগম রেনুকে হত্যার মামলার প্রধান আসামি ইব্রাহিম ওরফে হৃদয় হোসেন মোল্লাকে রিমান্ডে নিয়েছে পুলিশ।

বুধবার আদালতে হাজির করে তার বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করা হলে শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিম হৃদয়ের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালতে রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক আবদুর রাজ্জাক। এসময় হৃদয়ের পক্ষে কোনও আইনজীবী ছিলেন না।

মঙ্গলবার রাত ৮টার দিকে নারায়ণগঞ্জেের ভুলতা থেকে আসামি হৃদয়কে গ্রেফতার করে পুলিশ।

২০ জুলাই সকালে ঢাকার উত্তর পূর্ব বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রেনুকে পিটিয়ে হত্যা করা হয়। মেয়ে তুবাকে ভর্তির জন্য ওই স্কুলে খোঁজ নিতে যান তিনি। এসময় তার কথাবার্তায় সন্দেহ হলে গুজবেই লোকজন জড়ো হয়ে ছেলেধরা বলে গণপিটুনি দিলে মারা যান রেনু।

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর সোনাপুর গ্রামে রেনুর বাবার বাড়িতে রোববার রাতে তাকে দাফন করা হয়। তুবা এখন তার খালাদের সঙ্গে রয়েছে। রেনুকে হত্যার ঘটনায় শনিবার রাতে অজ্ঞাত ৪০০-৫০০ জনের বিরুদ্ধে বাড্ডা থানায় একটি হত্যা মামলা করেন নিহতের ভাগিনা সৈয়দ নাসির উদ্দিন টিটু।

হত্যাকারীদের বিচারের দাবি জানিয়ে রাস্তায় নেমেছে নিহত রেনুর শিশুকন্যা তুবা। হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। গত কয়েকদিন ধরে বিষয়টি নিয়ে ফেসবুকেও চলছে ক্ষোভ।




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765