শুক্রবার, ১২ জুন ২০২৬, ১০:০১ অপরাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




ঢাবিতে নুরকে অবাঞ্চিত ঘোষণার দাবি ছাত্রলীগের

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: বুধবার, ২৪ জুলাই, ২০১৯
ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর ও সমাজসেবা সম্পাদক আখতার হোসেনকে অবাঞ্ছিত ঘোষণা করার দাবি জানিয়েছে ছাত্রলীগ।

মঙ্গলবার অপরাজেয় বাংলার পাদদেশে অনুষ্ঠিত ছাত্র সমাবেশ ক্লাস পরীক্ষা সচলের আহ্বান জানানোর সময় এ ঘোষণাও দেন ছাত্রলীগ নেতারা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে তিনদিন ধরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনে তালা দিয়ে আন্দোলন করে বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। যারা শুরু থেকেই সাত কলেজের অধিভুক্তির বিরোধীতা করে আসছেন। সাত কলেজ বিরোধী শিক্ষার্থীদের আন্দোলনে ডাকসু ভিপি নুর ও সমাজসেবা সম্পাদক আখতার হোসেন সমর্থন দিয়ে আসছেন।

তবে ছাত্রলীগ নেতারা অভিযোগ করেন, আকতার হোসেন ডাকসুর টাকা অবৈধভাবে খরচ করে তালা কিনেছেন। এসব তালা দিয়েই ক্যাম্পাসে ধর্মঘট করা হচ্ছে। এজন্য নুর ও আখতারকে অবাঞ্ছিত ঘোষণার দাবি করেন তারা।

সাত কলেজের অধিভুক্ত বাতিলের আন্দোলনে ডাকসুর সমাজসেবা সম্পাদক আখতার হোসেনের অংশগ্রহণ ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন তালা মারাকে শিষ্টাচার বহির্ভূত আচরণ অভিযোগ করেন রাব্বানী। এজন্য ডাকসু’র সভাপতি বিশ্ববিদ্যালয়ের ভি‌সি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান দেশে ফিরে এলে ছাত্রলীগ আনুষ্ঠানিকভাবে আখতার হোসেনের পদ বাতিল করার জন্য আবেদন করবে বলেও জানান তিনি।

নুর ও আকতারকে অবাঞ্ছিত করার ছাত্রলীগের এই দাবিকে পাগলের প্রলাপ বলে মন্তব্য করছেন ডাকসু ভিপি নুরুল হক নুর। তিনি বলেন, তাদের এই দাবি পাগলের প্রলাপ। আমরা তা কেয়ার করি না।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765