সোমবার, ২৫ মে ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ
পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান বাগেরহাটে প্রকল্প বাস্তবায়ন কমিটির যোগসাজশে মৎস্য আড়ত নির্মাণে ‘পুকুরচুরি’র অভিযোগ বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার




বাড়ি কিনলেই পুরো দ্বীপ ফ্রি

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুলাই, ২০১৯

স্কটল্যান্ডের ফির্থ অব ক্লাইডে একটি বাড়ি বিক্রির সিদ্ধান্ত নিয়েছে মালিক পক্ষ। ‘ইঞ্চমারনক’ নামক দ্বীপে অবস্থিত ওই বাড়িটি কিনলে মালিকানা পাবেন পুরো দ্বীপটিরই।

প্রায় সাড়ে চার কিলোমিটার দীর্ঘ এই দ্বীপটির মূল্য চাওয়া হয়েছে বাংলাদেশি মুদ্রায় ১৩ কোটি টাকা। দ্বীপটিতে ৬৬০ একরের জমিতে বিশালাকার একটি বাড়ি ছাড়াও রয়েছে বেশ কিছু ছোট ঘর, একটি খামার, নিজস্ব ফেরি ও ফেরিঘাট।
শহরের মূল ভূখণ্ড থেকে দ্বীপটিতে যেতে সময় লাগে ১০ মিনিট। দ্বীপে রয়েছে প্রায় আট কিলোমিটার তটরেখা ও দেড় মাইল নদীর পাড়। ব্রোঞ্জ যুগের কবর থেকে শুরু করে নানা যুদ্ধের চিহ্ন রয়েছে এখানে। ১৯৮৬ সালে এই দ্বীপের শেষ বসবাসকারী বাড়ি বিক্রি করে চলে যান।

১৯৯৯ সালে এক পরিবার দ্বীপটি কিনলেও তারা বাড়িটিকে ছুটি কাটানোর জন্যই ব্যবহার করতেন। বাড়িটি বিক্রির দায়িত্বে থাকা স্ট্রাট ও পার্কার নামে দুই রিয়েল এস্টেট এজেন্ট বলেন, দ্বীপটি শুধু ঐতিহ্যে মোড়া নয়, এখানে খামার থাকায় দুগ্ধজাতীয় পণ্যের ব্যবসা করা সম্ভব।

নদীর পাড়ে বিভিন্ন ওয়াটার স্পোর্টস ও মাছ ধরার সুযোগ আছে। রয়েছে হেরিং সিগালদের বাসাও। আনন্দবাজার পত্রিকা।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765