শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




জাতীয় পার্টিই জাতীয়তাবাদের মূলশক্তি : জি এম কাদের

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: সোমবার, ২২ জুলাই, ২০১৯

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, আগামী দিনে জাতীয় পার্টি থাকবে জাতীয়তাবাদের মূল শক্তি হিসেবে। তাই জাতীয় পার্টির পতাকা তলে সব জাতীয়তাবাদী শক্তিকে একত্রিত হতে হবে।

সোমবার দুপুরে রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে বিএনপির ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মঞ্জুর হোসেনের নেতৃত্বে শতাধিক নেতাকর্মীর যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এ সময় কাদের বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত একটি দেশ। আমাদের নেতা পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদই এদেশে সকল ধর্মের মানুষের মধ্যে সহাবস্থানের পরিবেশ সৃষ্টি করেছেন। আমরা তার আদর্শই বাস্তবায়ন করে যাব।

তিনি আরো বলেন, জাপার রাজনীতিতে বিশ্বাস করেই বিএনপির নেতাকর্মীরা যোগদান করছেন। আগামীতে আরো নেতাকর্মী জাতীয় পার্টিতে যোগ দিবেন।

এসময় জাপায় যোগদান করা বিএনপি নেতা সৈয়দ মনজুর হোসেনকে অভিনন্দন জানিয়ে পার্টির চেয়ারম্যান বলেন, আমরা এখনো শোকাহত। আপনাদের এই যোগদান শোককে শক্তিতে পরিণত করবে।

এ সময় যোগদানকারী বিএনপি নেতা মঞ্জুর হোসেন বলেন, ৮৬ সাল থেকে জনসেবায় বিএনপির সঙ্গে রাজনীতি করছি। বিগত এক যুগ হয়ে গেল জনগণের কল্যাণে কোন কাজ করার সুযোগ পাচ্ছি না। পল্লীবন্ধুর মৃত্যুর পর তার জনপ্রিয়তা দেখে আমি অনুপ্রাণিত হই। এরশাদের আদর্শ ছিল জনকল্যাণমূলক। এরশাদের অহিংস রাজনীতির আদর্শে অনুপ্রাণিত হয়ে আমারা পার্টিতে যোগদান করলাম।
এ সময় উপস্থিত ছিলেন পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, ভাইস চেয়ারম্যান মোস্তাকুর রহমান মোস্তাক, যুগ্ম মহাসচিব হাসিবুল ইসলাম জয় ও সুজন দে সহ নেতাকর্মীরা।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765