শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




ত্বকের উজ্জ্বলতা বাড়ায় গাজর

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: সোমবার, ২২ জুলাই, ২০১৯

সুস্থ সজীব ত্বক কার না ভাল লাগে? এটা করার জন্য অনেকেই বিভিন্ন প্রসাধনী ব্যবহার করেন কিংবা  চিকিৎসকের কাছে ছোটেন। তারপরও ত্বকের সজীবতা বজায় রাখা কঠিন হযে পড়ে। বিশেষজ্ঞদের মতে, ত্বকের উজ্জ্বলতা কিংবা সজীবতা বাড়াতে বাজারের প্রসাধনীর প্রয়োজন নেই। চাইলে প্রাকৃতিক উপাদান দিয়েই ত্বকের সজীবতা বজায় রাখতে পারেন। সেক্ষেত্রে গাজর দারুণ ভূমিকা রাখতে পারে।

অনেকেই জানেন, শরীরের সুস্থতা, চোখ এবং চুলের স্বাস্থ্য রক্ষায় গাজর যথেষ্ট উপকারী। তবে ত্বকের সুস্থতা রক্ষাতেইও গাজরের তুলনা নেই। গাজরের মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকায় এটি ত্বকের ভিতরে পৌঁছে ময়েশ্চারাইজেশরেনর জোগান দেয়। ফলে ত্বক চকচকে দেখায়।ত্বকের সজীবতা বাড়াতে বাড়িতেই তৈরি করতে পারেন গাজরের ফেসপ্যাক। যেমন-

শুষ্ক ত্বকের জন্য : একটি গাজরের অর্ধেক  ব্লেন্ডারে পেস্ট করে নিন। এবার এর মধ্যে এক চামচ মধু ও এক চামচ দুধ মিশিয়ে মুখে ১৫ মিনিট লাগিয়ে রাখুন। তারপর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

তৈলাক্ত ত্বকের জন্য : ১ টেবিল চামচ দই, বেসন এবং কয়েক ফোঁটা লেবুর রসের সঙ্গে গাজরের পেস্ট মিশিয়ে তা মুখে মেখে রাখুন। ১ ঘন্টা পরে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে : গাজরের রসের সঙ্গে দই এবং ডিমের সাদা অংশ মিশিয়ে ১৫ মিনিট মুখে লাগিয়ে রাখুন। তারপর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি নতুন কোষ গঠনে সাহায্য করবে।

সূর্য রশ্মি থেকে বাঁচতে : গাজরের মধ্যে থাকা বিটা ক্যারোটিন এবং ক্যারোটিনয়েডস সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে ত্বককে বাঁচাতে পারে।  সেই সঙ্গে ত্বকের পোড়াভাবও দূর করতে পারে। এজন্য গাজরের রসের সঙ্গে সমপরিমাণ গোলাপ জল মিশিয়ে একটি স্প্রে বোতলে ভরে রাখুন। রোদে বের হলে মাঝেমধ্যে মুখে তা স্প্রে করে নিন।

অ্যান্টি এজিং : অ্যালোভেরার সঙ্গে গাজরের রস মিশিয়ে মাখলে নতুন কোলাজেন তৈরি হবে। এই মিশ্রণটি ত্বকের বলিরেখা দূর করে বয়স ধরে রাখতে সাহায্য করবে। সূত্র : এনডিটিভি

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765