রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
সর্বশেষ
১৩তম ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবে রনি তানভীরের ‘হ্যালো মা’ অর্ণবের মৃত্যু নিয়ে তিন মাসেও ধোঁয়াশা কাটেনি : নেপথ্যে সম্পত্তির দ্বন্দ্ব বলছে পরিবার বাগেরহাটে অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু অভিযোজন নিয়ে ক্যাফে ডায়ালগ বাগেরহাটে চোরাই ৮টি ইজিবাইক ও ১২টি শ্যালোমেশিন উদ্ধার, গ্রেপ্তার ৪ ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা




ছেলেধরা সন্দেহে ৫ জনকে গণপিটুনি

রাজশাহী প্রতিনিধি
  • প্রকাশ: সোমবার, ২২ জুলাই, ২০১৯

রাজশাহীর চারঘাট উপজেলার নুরুর বটতলা এলাকায় ছেলেধরা সন্দেহে পাঁচজনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে।

তারা হলেন- গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার খান্দারপাড়া গ্রামের মসলেম শেখের ছেলে হাফিজুর রহমান, হাজী আকতারের ছেলে আবুল হোসেন, আব্দুল মজিদের ছেলে আবুল হোসেন ও লুৎফর রহমানের ছেলে রেজাউল করিম। এছাড়াও ঢাকার লালবাগ এলাকার মজিদ মোল্লার ছেলে কাইয়ুমকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, এই পাঁচ ব্যক্তি আদ্বদ্বীন ওয়েলফেয়ার সেন্টার নামে একটি এনজিওর প্রচার কাজ করছিলেন। এ সময় হঠাৎ লোকজনের মধ্যে সন্দেহ জাগে। এলাকাবাসী তাদের পরিচয় জানতে চাইলে তাদের কথা সন্দেহ হয়। পরে ছেলেধরা সন্দেহে তাদের গণপিটুনি দেওয়া হয়।

চারঘাট মডেল থানার ওসি নজরুল ইসলাম বলেন, সন্দেহভাজন ওই পাঁচজন থানায় আটক রয়েছেন। তারা একেকজন একেকরকম কথা বলায় তাদের জিঙ্গাসাবাদ চলছে।

সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765