বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




স্ত্রী ও ছেলেকে গলাকেটে হত্যার পর আত্মহত্যার চেষ্টা যুবকের

মাগুরা প্রতিনিধি
  • প্রকাশ: সোমবার, ২২ জুলাই, ২০১৯
বিট্টুর বাড়িতে আশপাশের মানুষের ভিড়-নতুনবার্তা

মাগুরা শহরের পারনান্দুয়ালী এলাকায় স্ত্রী ও দশ মাসের ছেলেকে গলাকেটে হত্যার পর আত্মহত্যার চেষ্টা করেছেন বিশ্বজিৎ ওরফে বিট্টু মজুমদার নামে এক যুবক।

সোমবার সকাল ১১টার দিকে  পারনান্দুয়ালীর একটি টিনসেড ঘর থেকে হতাহতদের উদ্ধার করে পুলিশ। এই বাড়িতে তারা ভাড়া থাকতেন।

পুলিশের ধারণা, পারিবারিক কলহের জের ধরে রোববার রাত থেকে সোমবার সকাল ৯টার মধ্যে কোনো এক সময় বিট্টু এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন।

নিহতের নাম পূর্ণ মজুমদার (২৫) ও মানব মজুমদার।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, ৩ বছর আগে পারনান্দুয়ালী মিস্ত্রীপাড়ার নির্মল মজুমদারের ছেলে বিট্টু মজুমদার প্রেমের সম্পর্কের সূত্র ধরে চুয়াডাঙ্গার সদরের ভাড়ম পাড়ার কালাম শেখের মেয়ে পূর্ণকে বিয়ে করেন। ধর্মীয় কারণে বিট্টুর পরিবার এ বিয়ে মেনে না নেয়ায় তিনি মাগুরা শহরের বিভিন্ন জায়গায় ভাড়া থাকতেন। সর্বশেষ পারনান্দুয়ালীর হাজী আব্দুর রশিদের একটি টিনসেড ঘর ভাড়া নেন তারা। পেশায় বিট্টু থাইমিস্ত্রী। সবসময় কাজ না থাকায় প্রায় তিনি বেকার থাকতেন। দারিদ্রতার কারণে তাদের সংসারে কলহ লেগেই থাকতো। কিছুদিন ধরে বিট্টু স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদের জন্য বেশ কয়েকবার চেষ্টা করেও ব্যর্থ হন। এরই এক পর্যায়ে তিনি এই ঘটনা ঘটান।

তিনি আরও জানান, পুলিশ নিহতদের লাশ মর্গে পাঠিয়েছে। মাগুরা সদর হাসপাতালের অপারেশন থিয়েটারে বিট্টুর অস্ত্রপচার চলছে। যে ধারালো বটি দিয়ে বিট্টু এই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছেন সেটি উদ্ধার করেছে পুলিশ। বিট্টুর ধারালো অস্ত্রের আঘাতে তার ১০ মাসের ছেলের মস্তক দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765