শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




বাগেরহাটে সাংবাদিকদের সাথে যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ক আলোচনা

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশ: বুধবার, ১২ জুন, ২০১৯

বাগেরহাটে দাতা সংস্থা একশন এইডের আর্থিক সহযোগীতায় ও বেসরকারী মানব উন্নয়ন সংস্থা বাঁধনের উদ্যোগে জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে যৌন প্রজনন ও স্বাস্থ্য অধিকার বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ জুন) সকালে বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়ন পরিষদের হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় যৌন প্রজনন ও স্বাস্থ্য অধিকার নিশ্চিত করার লক্ষ্যে সাংবাদিকরা কি ভাবে ভূমিকা রাখতে পারে সে বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া বাগেরহাট সদর উপজেলার কমিউনিটি ক্লিনিকের সেবার মান কি ভাবে বৃদ্ধি করা যায় সে বিষয়ে উন্মুক্ত আলোচনার মাধ্যমে সমস্য চিহ্নিত করা হয়।
বাঁধনের এফোরআই প্রজেক্টের পিসি খোন্দকার মুসফিকুর রহমান সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য বাঁধনের নির্বাহী পরিচালক এএসএম মঞ্জুরুল হাসান মিলন, একশন এইডের ইন্সপাইরেটর আসমা-উল-হুসনা, সাংবাদিক আরিফুর রহমান, মোল্লা মাসুদুল হক, এসএম রাজ, এসএম সামছুর রহমান, এসএস সোহান, সৈয়দ শওকত হোসেন, আব্দুল্লাহ আল ইমরান, রাকিবুল ইসলাম রাজ, তানজিম আহমেদ প্রমুখ। সভা শেষে যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার, জেন্ডার ভিত্তিক সহিংসতাসহ বিভিন্ন বিষয়ের উপর সংবাদ প্রকাশের জন্য সাংবাদিকদের আহবান জানানো হয়।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765