বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
সর্বশেষ
শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ




নাটোরে ‘ছেলেধরা’ সন্দেহে মানসিক প্রতিবন্ধী ২ যুবককে গণপিটুনি

নাটোর প্রতিনিধি
  • প্রকাশ: রবিবার, ২১ জুলাই, ২০১৯

নাটোরে ছেলেধরা সন্দেহে মানসিক প্রতিবন্ধী দুই যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। রোববার দুপুরে শহরতলির হাফরাস্তা তালতলা এলাকায় ও শনিবার দত্তপাড়ায় এসব ঘটনা ঘটে।

নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দিন আহমেদ জানান, রোববার দুপুরে হাফরাস্তা তালতলা এলাকায় মানসিক প্রতিবন্ধী এক যুবককে ঘোরাফেরা করতে দেখে এলাকাবাসী ছেলেধরা সন্দেহে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ওসি বলেন, ‘এর আগেরদিন শনিবার সন্ধ্যায় শহরতলীর দত্তপাড়ায় এক বদ্ধ পাগলকে গণপিটুনি দেয় স্থানীয় জনতা। পরে খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে উদ্ধারকৃত ওই দুই যুবকের পরিচয় জানতে পারেনি।’

এদিকে এসব ঘটনায় আইন নিজের হাতে তুলে না নিয়ে পুলিশের সহায়তা নেয়ার আহ্বান জানিয়েছে নাটোর থানা পুলিশ।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765