শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




বিরোধীদলীয় নেতা হচ্ছেন রওশন এরশাদ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: রবিবার, ২১ জুলাই, ২০১৯
ফাইল ছবি

জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ও প্রয়াত সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের স্ত্রী রওশন এরশাদ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হচ্ছেন।

বিষয়টি জানিয়েছেন দলটির মহাসচিব ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা।

এ প্রসঙ্গে জাতীয় পার্টির মহাসচিব গণমাধ্যমকর্মীদের বলেন, ‘রওশন এরশাদ বিরোধীদলীয় নেতা হচ্ছেন এখন পর্যন্ত এমন সিদ্ধান্ত রয়েছে বলে জানি। ম্যাডাম (রওশন এরশাদ) সংসদে বিরোধীদলীয় নেতা আর জিএম কাদের পার্টি পরিচালনা করবেন।’

একাদশ জাতীয় সংসদে রওশন এরশাদ বিরোধীদলীয় উপনেতা হিসেবে রয়েছেন। জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ছিলেন বিরোধীদলীয় নেতা। এরশাদের মৃত্যুতে বিরোধীদলীয় নেতার পদ শূন্য হয়েছে।

একাদশ সংসদে প্রথমে বিরোধীদলীয় উপনেতা ছিলেন জিএম কাদের। হুসেইন মুহম্মদ এরশাদ গত ৭ এপ্রিল চিঠি দিয়ে সেই পদে বসান স্ত্রী রওশন এরশাদকে।

রওশন এরশাদ দশম জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ছিলেন। ওই সময় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করেন।

জাতীয় পার্টির একাধিক সূত্র জানিয়েছে, শনিবার দুপুরে রওশন এরশাদের বাসায় গিয়ে বৈঠক করেন দলটির চেয়ারম্যান জিএম কাদের। ওই বৈঠকে রওশন এরশাদ জিএম কাদেরকে পার্টির চেয়ারম্যান হিসেবে আশীর্বাদ করেন। পাশাপাশি তিনি নিজে বিরোধীদলীয় নেতা হওয়ার অভিপ্রায় ব্যক্ত করেন।

জিএম কাদেরকে রওশন বলেছেন, ‘তুমি পার্টির চেয়ারম্যান হিসেবে দলকে শক্তিশালী করো। আর আমি সংসদীয় দলের নেতা হিসেবে থাকি।’

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765