সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
সর্বশেষ
অর্ণবের মৃত্যু নিয়ে তিন মাসেও ধোঁয়াশা কাটেনি : নেপথ্যে সম্পত্তির দ্বন্দ্ব বলছে পরিবার বাগেরহাটে অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু অভিযোজন নিয়ে ক্যাফে ডায়ালগ বাগেরহাটে চোরাই ৮টি ইজিবাইক ও ১২টি শ্যালোমেশিন উদ্ধার, গ্রেপ্তার ৪ ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা




টিকিটের টাকা না থাকায় বিমানের ডানায় চড়ে বসলেন যুবক

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: রবিবার, ২১ জুলাই, ২০১৯

নাইজেরিয়ার লাগোসের মুর্তালা মুহাম্মদ বিমানবন্দরে শনিবার ঘানাগামী বিমানের ডানায় চড়ে বসেন এক ব্যক্তি। পরে বিমানবন্দর কর্তৃপক্ষ ওই ব্যক্তিকে আটক করে।

জিজ্ঞাসাবাদে তিনি জানান, ঘানায় যাওয়ার ইচ্ছা তার বহুদিনের। কিন্তু বিমানের টিকিট নেয়ার মতো টাকা নেই। ঘানা যাওয়ার উদ্দেশ্যেই বিমানের ডানায় চড়ে বসেন তিনি।
জানা গেছে, সেজন্য বিমানবন্দর কর্তৃপক্ষের নজর এড়িয়ে বিমানের নিচে চলে যান। বিমান চালু হতেই ডানায় ওঠার চেষ্টা করেন। ডানার কাছের জানালায় বসে থাকা যাত্রীদের চোখে পড়ায় তার প্রাণরক্ষা হয়। এক যাত্রীর মুঠোফোনে সেই ঘটনার দৃশ্য ধরা পড়েছে। ভিডিওটি সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট হতেই ভাইরাল হয়ে যায়।

যাত্রীদের অভিযোগ, বিমানবন্দর কর্তৃপক্ষের নিরাপত্তার অভাবে এ ধরনের ঘটনা ঘটেছে। এদিকে নাশকতার ছকের শঙ্কার কথাও বলছেন অনেকে। এর আগেও একাধিকবার বিমানবন্দরটির নিরাপত্তায় শিথিলতার অভিযোগ উঠেছে।




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765