সোমবার, ২৫ মে ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ
পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান বাগেরহাটে প্রকল্প বাস্তবায়ন কমিটির যোগসাজশে মৎস্য আড়ত নির্মাণে ‘পুকুরচুরি’র অভিযোগ বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার




পাকিস্তানে হাসপাতালে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশ: রবিবার, ২১ জুলাই, ২০১৯
হামলার পর ঘটনাস্থলে পুলিশসহ স্থানীয়রা

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে দুই দফা বোমা হামলায় নয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন বেসামরিক ও ছয়জন পুলিশ। খবর দ্য ডনের।

রোববার সকালে ডেরা ইসমাইল খানে এক বেসামরিক হাসপাতালে চালানো হামলায় আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন।

দেশটির পুলিশ বলছে, আত্মঘাতী হামলাটি করেছেন একজন নারী।

হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানি তালেবান হিসেবে পরিচিত তেহরিক ই তালেবান (টিটিপি) পাকিস্তান।

জেলা পুলিশ কর্মকর্তা সেলিম রিয়াজ জানান, স্থানীয় সময় সকাল পৌনে ৮টার দিকে রাস্তার পাশে একটি চেক পয়েন্টে মোটরসাইকেলে করে এস হামলা চালায় দুবৃর্ত্তরা। এসময় দুই পুলিশ সদস্য হন।

তিনি জানান, হতাহতদের একটি বেসামরিক হাসপাতালে নেওয়া হয়। এসময় হাসপাতালে আত্মঘাতী বোমা হামলা করেন এক নারী। এসময় চার পুলিশ সদস্য ও তিনজন বেসামরিক নিহত হন। বেসামরিক তিনজন তাদের আহত আত্মীয়দের দেখতে হাসপাতালে গিয়েছিলেন।

তবে তদন্তের স্বার্থে ওই নারীর পরিচয় প্রকাশ করা হয়নি।

বিস্ফোরণে হাসপাতালটির জরুরি বিভাগের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং এ কারণে বাধ্য হয়ে আহতদের মধ্যে কয়েকজনকে অন্যান্য শহরের হাসপাতালগুলোতে পাঠাতে হয়েছে বলে জানান তিনি।

টিটিপির হয়ে মুহাম্মদ খুরসানি নামের এক মুখপাত্র হামলার দায় স্বীকার করেছেন। এক মাস আগে সন্ত্রাসবিরোধী পুলিশের অভিযানে টিটিপির দুই কমান্ডার নিহত হওয়ার প্রতিশোধ নিতে এ হামলাটি চালানো হয়েছে বলে দাবি করেছেন তিনি।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765