শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
সর্বশেষ
শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ




নারী শিক্ষকদের দিয়ে শরীর ম্যাসাজ করান পিটিআই সুপার

যশোর প্রতিনিধি
  • প্রকাশ: শনিবার, ২০ জুলাই, ২০১৯

প্রশিক্ষণার্থী নারী শিক্ষকদের দিয়ে শরীর ম্যাসাজ করানের অভিযোগ যশোর পিটিআইএর সুপারিনটেনডেন্ট হাসানারুল ফেরদৌস। মহিলা ইনস্ট্রাক্টরদের সাথে অশালীন আচরণ, মানসিক অত্যাচার ও দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। স্টাফদের অকথ্য ও অশ্লীল ভাষায় গালমন্দ করেন এ পিটিআই সুপার। ট্রেনিংয়ের সাপোর্ট সার্ভিসের টাকাও যশোর পিটিআইয়ের সুপারিনটেনডেন্ট হাসানারুল ফেরদৌস আত্মসাৎ করেছেন বলে অভিযোগ উঠেছে।

সুপার হাসানারুল ফেরদৌসের অনিয়ম-অত্যাচারের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন যশোর পিটিআইয়ের কর্মকর্তা-কর্মচারীরা। যশোর প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তার বিরুদ্ধে এসব অভিযোগ তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পিটিআইয়ের ইনস্ট্রাক্টর মাহবুর আলম। এ সময় উপস্থিত ছিলেন ইনস্ট্রাক্টর আবু তালেব, ইনস্ট্রাক্টর আবু বকর সিদ্দিক।

লিখিত বক্তব্যে বলা হয়, সুপারিনটেনডেন্ট হিসেবে যোগদানের পর থেকে হাসানারুল ফেরদৌস পিটিআইতে নিজের অসৎ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য কর্মকর্তা, কর্মচারী, পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষক এবং প্রশিক্ষণার্থীদের সঙ্গে দুর্ব্যবহার ও অশালীন আচরণ করেন। তিনি নারী প্রশিক্ষণার্থীদের দিয়ে শরীর ম্যাসাজ করিয়ে নেন। মহিলা ইনস্ট্রাক্টরদের সাথে অশালীন আচরণ ও মানসিক অত্যাচার করেন। স্টাফদের সর্বদা অকথ্য ও অশ্লীল ভাষায় গালমন্দ করেন এবং মানসিক চাপে রাখেন।

পিটিআই কর্মকর্তারা আরও জানান, আইসিটি ট্রেনিংয়ের সাপোর্ট সার্ভিসের অর্থ আত্মসাৎ করেছেন সুপারিনটেনডেন্ট হাসানারুল ফেরদৌসঅ সহকর্মীদের সাথে প্রতিহিংসাপরায়ণ আচরণ করেন তিনি। কথায় কথায় নিজের ডান হাত সম্প্রসারিত করে ‘আমার হাত এর চেয়েও লম্বা’ বলে তিনি নিজের শ্রেষ্ঠত্ব জাহির করেন। তিনি ক্ষমতার দাপট দেখিয়ে তিনজন অফিস সহকারীকে বদলি করেছেন, যার কারণে অফিস সহকারী ছাড়াই চলছে পিটিআই অফিস। এছাড়া অপকর্ম ঢাকার জন্য চারজন ইনস্ট্রাক্টরকে দুর্গম এলাকায় বদলি করেছেন তিনি।

লিখিত বক্তব্যে কর্মকর্তারা দাবি করেন, সুপারিনটেনডেন্টের এমন সব অস্বাভাবিক কার্যক্রমে পিটিআইয়ের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। যা বর্তমান সরকারের মানসম্মত শিক্ষা নিশ্চিত করার অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। কর্মকর্তা-কর্মচারীরা এমন কর্মকাণ্ড থেকে মুক্তি পেতে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন যশোর পিটিআইয়ের কর্মকর্তা-কর্মচারীরা।
অভিযুক্তের মতামত জানার চেষ্টা করেও পাওয়া যায়নি।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765