সোমবার, ২৫ মে ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ
পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান বাগেরহাটে প্রকল্প বাস্তবায়ন কমিটির যোগসাজশে মৎস্য আড়ত নির্মাণে ‘পুকুরচুরি’র অভিযোগ বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার




হরমুজ প্রণালীতে ব্রিটিশ ট্যাংকার আটক করেছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক :
  • প্রকাশ: শনিবার, ২০ জুলাই, ২০১৯
ছবি: সংগৃহীত

ব্রিটেনের একটি তেল ট্যাংকার আটক করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক সামুদ্রিক আইন লঙ্ঘন করার দায়ে ট্যাংকারটিকে আটক করা হয়েছে।

আইআরজিসি’র জনসংযোগ দপ্তর শুক্রবার রাতে এক বিবৃতিতে বলেছে, ইরানের হরমুজগানের বন্দর ও সামুদ্রিক যান চলাচল বিষয়ক সংস্থার অনুরোধে ‘স্টেনা ইমরো’ নামের একটি ব্রিটিশ তেল ট্যাংকার আটক করা হয়েছে। আন্তর্জাতিক সামুদ্রিক আইনের প্রতি সম্মন না দেখানোয় ইরানের ওই সংস্থা তেল ট্যাংকারটি আটকের অনুরোধ জানায় বলে বিবৃতিতে জানানো হয়েছে।

আটক তেল ট্যাংকারটিকে উপকূলে আনা হয়েছে। আইনি প্রক্রিয়া চলছে। ট্যাংকারটিতে তল্লাশি চালানো হবে বলেও জানা গেছে।

হরমুজগানের বন্দর ও সামুদ্রিক যান চলাচল বিষয়ক সংস্থার ব্যবস্থাপনা পরিচালক আল্লাহমোরাদ আফিফিপোর বলেছেন, ব্রিটিশ তেল ট্যাংকার স্টেনা ইমরো’র কারণে বিপদ হতে পারে এমন দাবির পর সেটি আটক করা হয়। তিনি বলেন, এজন্য আমরা সামরিক বাহিনীর কাছে সাহায্য চাইলে তারা ওই ট্যাংকারটি প্রয়োজনীয় তদন্তের জন্য বন্দর আব্বাসের দিকে নিয়ে যায়।

হরমুজ প্রণালীতে ইরানি ড্রোন ধ্বংসের মার্কিন দাবিকে মিথ্যা প্রমাণিত করে ভিডিও ফুটেজ প্রকাশের কিছু সময় পরই আইআরজিসি ব্রিটিশ তেল ট্যাংকার আটকের খবর দিলো।

এদিকে জিব্রালটার প্রণালীতে ইরানের একটি তেল ট্যাংকার আটকে রেখেছে ব্রিটিশ সরকার।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765