রবিবার, ২৪ মে ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ
পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান বাগেরহাটে প্রকল্প বাস্তবায়ন কমিটির যোগসাজশে মৎস্য আড়ত নির্মাণে ‘পুকুরচুরি’র অভিযোগ বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার




বিএনপির স্থায়ী কমিটি জরুরি বৈঠকে বসছে বিকালে

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: শুক্রবার, ১৯ জুলাই, ২০১৯

জরুরি বৈঠকে বসছে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি। শুক্রবার বিকেল ৪টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। দলটির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবীর খান বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্র মতে, বৈঠকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভাগীয় সমাবেশ সফল করার বিষয়ে আলোচনা হবে। পাশাপাশি ছাত্রদলের চলমান সংকট নিরসনের বিষয়েও কথা হবে।

কারাবন্দী খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভাগীয় সমাবেশের প্রথমটি বরিশালে অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার। ২০ জুলাই দ্বিতীয়টি চট্টগ্রামে এবং ২৫ তারিখ খুলনায় সমাবেশ করা হবে।

বরিশাল বিভাগের সমাবেশ নিয়ে পর্যালোচনা এবং অন্যান্য বিভাগের সমাবেশ সফল করতে চূড়ান্ত প্রস্তুতি নেয়া হবে স্থায়ী কমিটির বৈঠকে। পাশাপাশি সব বিভাগের সমাবেশ করার পর ঢাকায় একটি বড় সমাবেশ করার বিষয়েও আলোচনা হতে পারে।

খালেদা জিয়ার জামিনের বিষয়ে আইনি প্রক্রিয়া ও অগ্রগতির বিষয়টিও বৈঠকে উঠে আসবে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765