বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
সর্বশেষ
শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ




এইচএসসির ফলাফল পাশের হারে বোর্ড সেরা খুলনা জেলা

খুলনা প্রতিনিধি
  • প্রকাশ: বুধবার, ১৭ জুলাই, ২০১৯

গতবছরের মতো এবারও এইচএসসি পরীক্ষায় পাশের হারে বিভাগের ১০ জেলার মধ্যে শীর্ষে রয়েছে খুলনা জেলা। এ বছর খুলনার ১০১টি কলেজ থেকে ২৪ হাজার ৭৬৬ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাশ করেছে ২০ হাজার ২৩৯ জন শিক্ষার্থী। পাশের হার ৮৩ দশমিক ২৫ শতাংশ।

গতবছরও পাশের হারে বিভাগের সেরা ছিলো খুলনা। গত বছর খুলনার ৯৯টি কলেজ থেকে ২০ হাজার ৪২৪ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলো। এর মধ্যে পাশ করেছিলো ১৩ হাজার ৯৮০ জন শিক্ষার্থী। পাশের হার ছিলো ৬৮ দশমিক ৪৫ শতাংশ।

বোর্ডের পক্ষ থেকে শীর্ষ তালিকা প্রকাশ না করায় সেরা কলেজ বের করা যায়নি। তবে সিটি কলেজই সর্বোচ্চ সংখ্যক জিপিএ-৫ পেয়েছে বলে জানা গেছে।

কলেজগুলোতে খোঁজ নিয়ে জানা গেছে, বিগত দিনে বোর্ডে শীর্ষে অবস্থান করা কলেজগুলো এবারও ভালো ফলাফল করেছে। তবে পাশের হার ও জিপিএ-৫ পাওয়ার হার গতবারের চেয়ে কমেছে। খুলনা সরকারি সিটি কলেজ, খুলনা পাবলিক কলেজ, খুলনা সরকারি মহিলা কলেজ, পাইওনিয়ার সরকারি বালিকা মহাবিদ্যালয়, এমসিএসকে অন্যান্য বারের মতো সেরা তালিকায় রয়েছে।

নতুন কলেজ হিসেবে এবার তুলনামূলক ভাল ফলাফল করেছে জেলা প্রশাসন পরিচালিত খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। কলেজটি থেকে এবারই প্রথম ৪৩ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। শতভাগ শিক্ষার্থী পাশ করেছে, জিপিএ-৫ পেয়েছে ৪ জন, এ-পেয়েছে ৩০ জন শিক্ষার্থী।

কলেজের উপাধ্যক্ষ প্রফেসর সঞ্জিব কুমার ঘোষ বলেন, অন্য সরকারি কলেজগুলোতে এসএসসিতে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরাই ভর্তি হয়। কিন্তু নতুন কলেজ হওয়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অপেক্ষাকৃত খারাপ ছাত্ররাই এখানে ভর্তি হয়েছিলো। জিপিএ-৫ পাওয়া ৪ জনের মধ্যে ৫ জনই এসএসসি ‘এ’ পেয়েছিল। এই ফলাফলে আমরা অনেক খুশি।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765