শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




সচিবালয়ে ভুয়া ডিজিএফআই সদস্য আটক

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: বুধবার, ১৭ জুলাই, ২০১৯

বাংলাদেশ সচিবালয়ে শাহিনুল ইসলাম (৪৬) নামে এক ভুয়া ডিজিএফআই সদস্যকে আটক করেছে পুলিশ। আজ দুপুরের দিকে শাহিনুল সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব তমিজুল ইসলাম খানের রুমে ঢুকে নিজেকে ডিজিএফআই সদস্য পরিচয় দিলে তিনি (উপসচিব) সচিবালয়ে কর্মরত ডিজিএফআই’র লোকজনকে খবর দেন। পরে ডিজিএফআই এসে শাহিনুলকে আটক করে পুলিশে দেয়।

এ ব্যাপারে সচিবালয়ে কর্মরত ডিজিএফআই-এর একাধিক সদস্য জানিয়েছেন, গত দুই বছর ধরে তারা শাহিনুলকে খুঁজছিলেন। দুই বছরের বেশি সময় ধরে শাহিনুল নিজেকে ডিজিএফআই পরিচয় দিয়ে বদলি ও চাকরিসহ নানান তদবির করে বেড়াচ্ছেন। বিভিন্ন সময় বিভিন্ন কর্মকর্তাকে ভয়ভীতিও দেখিয়েছেন।
আটক শাহিনুল জানান, তিনি আগে সেনাবাহিনীর সার্জেন্ট ছিলেন। তার বাড়ি বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ধাপ গ্রামে। বর্তমানে তিনি মিরপুরের কাজিপাড়ায় থাকেন।

শাহিনুল নিজেকে ডিজিএফআই পরিচয় দিয়ে তদবির করলেও তার কাছে পিআইডি থেকে নেওয়া একটি অ্যাক্রিডিটেশন কার্ডও পাওয়া গেছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765