শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




‘বেনাপোল এক্সপ্রেস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: বুধবার, ১৭ জুলাই, ২০১৯
ফাইল ছবি

রাজধানী ঢাকা এবং দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলের মধ্যে চলাচলের জন্য নতুন আন্তঃনগর ট্রেন বেনাপোল এক্সপ্রেস আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার দুপুরে তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পতাকা নেড়ে হুইসেল বাজিয়ে এই নতুন ট্রেন উদ্বোধন করেন। খবর বাসসের

একই অনুষ্ঠানে তিনি ঢাকা-রাজশাহী’ রুটে চলাচলকারী আন্তঃনগর বিরতিহীন ট্রেন ‘বনলতা এক্সপ্রেস’-এর যাত্রাপথ চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত বর্ধিত করেন।

এর আগে ২৫ এপ্রিল ঢাকা-রাজশাহী রুটে আন্তঃনগর বিরতিহীন ‘বনলতা এক্সপ্রেস’র উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন এবং এশিয়া উন্নয়ন ব্যাংক’র (এডিবি) আবাসিক প্রতিনিধি মনমোহন প্রকাশ অনুষ্ঠানে বক্তৃতা করেন। রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোফাজ্জল হোসেন পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে রেলখাতের সার্বিক উন্নয়নের চিত্র তুলে ধরেন।

পরে প্রধানমন্ত্রী ভিডিও কনফারন্সের মাধ্যমে বেনাপোল এবং চাপাইনবাবগঞ্জ প্রান্তের জনগণের সঙ্গে মতবিনিময় করেন।

রেলপথ মন্ত্রণালয় সূত্র জানায়, প্রতিদিন ‘বেনাপোল এক্সপ্রেস’-এর এক জোড়া ট্রেন ঢাকা-বেনাপোল রুটে চলাচল করবে। এর মধ্যে যাত্রাপথে ঈশ্বরদী, যশোর এবং ঢাকা বিমানবন্দর স্টেশনে ট্রেনটি যাত্রা বিরতির কথা রয়েছে।

৮৯৬টি আসন এবং ১২টি কম্পার্টমেন্ট সমৃদ্ধ ট্রেনটি প্রতিদিন সকাল সাড়ে ১১টায় বেনাপোল থেকে ছেড়ে এসে সন্ধ্যা ৭টা নাগাদ ঢাকায় পৌঁছবে এবং রাত সাড়ে ১২ টায় ঢাকা থেকে ছেড়ে সকাল ৮টা নাগাদ বেনাপোল গিয়ে পৌঁছবে।

ট্রেনের টিকিট শোভন চেয়ার শ্রেণীর জন্য ৫শ’ টাকা, শীতাতপ নিয়ন্ত্রিত আসনের জন্য এক হাজার টাকা এবং শীতাতপ নিয়ন্ত্রিত কেবিনের জন্য ১২শ’ টাকা নির্ধারণ করা হয়েছে।

ট্রেনের কম্পার্টমেন্টগুলো ইন্দোনেশিয়া থেকে সংগ্রহ করা হয়েছে, জনগণ ঈদের সময় এই ট্রেনে ভ্রমণের সুবিধা নিতে পারবেন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765