বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
সর্বশেষ
শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ




প্রেমের টানে লক্ষ্মীপুরে মার্কিন নারী

লক্ষ্মীপুর প্রতিনিধি
  • প্রকাশ: বুধবার, ১৭ জুলাই, ২০১৯
বিয়ের পর সারলেটের সঙ্গে সোহেল-নতুনবার্তা

প্রেমের টানে নজির আছে সিংহাসন ছাড়ার। এবার সেই প্রেমের টানেই সমাজ-সংসারের সব প্রতিবন্ধকতাকে অতিক্রম করে নিজ দেশ ছেড়ে লক্ষ্মীপুরে চলে এলেন মার্কিন নারী সারলেট। লক্ষ্মীপুর সদরের দত্তপাড়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের সফিক উল্যাহর ছেলে সোহেল হোসেনের প্রেমের টানে দেশ ছাড়েন ওই নারী। তার বাড়ি আমেরিকার নিউজার্সিতে।

প্রতিবেশীরা জানায়, ২০১৩ সালে ফেসবুকের মাধ্যমে তাদের পরিচয়। এরপর বন্ধুত্ব, তারপর প্রেম। দুই দেশের দুই সংস্কৃতি থাকলেও শেষ পর্যন্ত ভালবসারই জয় হয়েছে। উভয়ের পরিবার মেনে নেয়ার পর গত ১২ জুলাই বাংলাদেশে আসেন সারলেট। পরে ১৬ জুলাই মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয় তাকে।

এলাকায় মানুষের মুখে মুখে এখন তাদের নাম। ফুলসজ্জা থেকে শুরু করে নববধূকে নিয়ে আপ্যায়ন সবই হয় সোহেল হোসেনের নিজ গ্রামের শ্রীরামপুর দাইয়ুম উল্যাহ পাটওয়ারী বাড়িতে। মার্কিন এই নারীকে দেখতে আসেন এলাকার হাজার হাজার মানুষ।

এ বিষয়ে সোহেল হোসেন সমকালকে বলেন, ‘সাত বছর আগে ফেসবুকে পরিচয় হয় সারলেটের সঙ্গে। তারপর একে অপরের সম্পর্কে জেনে এক পর্যায়ে সারলেট বাংলাদেশে আসে। অবশেষে বিয়ের মাধ্যমে ভালবাসার জয় হয়।’

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765