সোমবার, ২৫ মে ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ
পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান বাগেরহাটে প্রকল্প বাস্তবায়ন কমিটির যোগসাজশে মৎস্য আড়ত নির্মাণে ‘পুকুরচুরি’র অভিযোগ বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার




ইরানের সঙ্গে কূটনৈতিক সমাধানে যেতে চায় যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশ: বুধবার, ১৭ জুলাই, ২০১৯
মার্কিন ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার

মার্কিন ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার বলেছেন, তার দেশ ইরানের সঙ্গে যুদ্ধ চায় না, বরং বিষয়টি নিয়ে কূটনৈতিক প্রচেষ্টা চালাতে আগ্রহী।

মার্কিন সিনেটের সশস্ত্র বাহিনীবিষয়ক কমিটির এক বৈঠকে দেয়া বক্তব্যে তিনি স্পষ্ট করে বলেন, আমেরিকা ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে চায় না। খবর ভয়েস অব আমেরিকার।

এসপার বলেন, ইরানের সঙ্গে যুদ্ধ না জড়ানোর ব্যাপারে আমার সমর্থন রয়েছে। আমাদের ইরানের সঙ্গে কূটনৈতিক সমাধানে ফিরে যেতে হবে।

ইরানের ব্যাপারে কূটনীতিকে ‘সবচেয়ে যুক্তিপূর্ণ উপায়’ মনে করেন কিনা- সিনেটরদের এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, কূটনীতি সব সময়ই এমন ছিল।

তবে মার্ক এসপার এ কথাও বলেন, পারস্য উপসাগরে বাণিজ্যিক জাহাজগুলোর চলাচল নির্বিঘ্ন করতে এগুলোর চলাচলের ওপর নজর রাখার সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন।

এ লক্ষ্যে মার্কিন সরকার মিত্র দেশগুলোর সঙ্গে যৌথভাবে কাজ করতে চায় এবং এ বিষয়ে শিগগিরই সিনেটকে জানাবে ট্রাম্প প্রশাসন।

‘অপারেশন সেন্টিনেল’ নামের ওই পরিকল্পনা ইরানকে প্রতিহত করার উদ্দেশ্যে তৈরি হয়েছে বলে তিনি দাবি করেন। গত ২০ জুন আমেরিকার একটি পাইলটবিহীন ড্রোন ইরানের আকাশসীমায় অনুপ্রবেশ করার পর ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি এটিকে গুলি করে ভূপাতিত করে। তখন থেকে ইরান-মার্কিন সম্পর্কে চরম উত্তেজনা বিরাজ করছে

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765