বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ
১৩তম ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবে রনি তানভীরের ‘হ্যালো মা’ অর্ণবের মৃত্যু নিয়ে তিন মাসেও ধোঁয়াশা কাটেনি : নেপথ্যে সম্পত্তির দ্বন্দ্ব বলছে পরিবার বাগেরহাটে অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু অভিযোজন নিয়ে ক্যাফে ডায়ালগ বাগেরহাটে চোরাই ৮টি ইজিবাইক ও ১২টি শ্যালোমেশিন উদ্ধার, গ্রেপ্তার ৪ ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা




আনু মুহাম্মদের পরিবারের সদস্যদের গুমের হুমকি

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুলাই, ২০১৯

চাঁদা না দিলে অধ্যাপক আনু মুহাম্মদের পরিবারের সদস্যদের গুমের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের পরিচয় দিয়ে তাকে এ হুমকি দেওয়া হয় বলে ফেসবুকে এক স্ট্যাটাসে জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক।

বিষয়টি নিশ্চিত করে আনু মুহাম্মদ বলেন, “সকাল ১০টার দিকে সুব্রত বাইন পরিচয়ে টাকা চাইলে আমি টাকা দেব না বলে জানিয়ে দিই। এরপর আমাকে বলা হয়, আপনিতো খিলগাঁও এলাকায় থাকেন; কিভাবে টাকা আদায় করতে হয় আমরা জানি।”

থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার বিষয়ে তিনি বলেন, “এখনো জিডি করিনি। যদিও জিডির ওপর আমার তেমন আস্থা নেই, তবুও নিয়মরক্ষায় এটা করব।”

“কারণ, এর আগেও একাধিকবার হুমকি পেয়ে জিডি করে কোনো প্রতিকার পাইনি। পুলিশ উল্টো আমাকে সাবধানে থাকতে বলেছে’ যোগ করেন আনু মুহাম্মদ।

মঙ্গলবার পৌনে ১১টার দিকে দেওয়া স্ট্যাটাসে তিনি বলেন, “ফোন নম্বর: +৯১৮০১৭৮২২৭২৫ থেকে আজ সকাল ১০টায় একটা ফোন এলো। নিজের পরিচয় দিলেন সুব্রত বাইন, কলকাতায় থাকেন, তিনি নাকি শীর্ষ সন্ত্রাসী হিসেবে চিহ্নিত হয়েছিলেন। কলকাতায় তার ‘ছোট ভাইদের’ ‘চিকিৎসা’র জন্য টাকা দাবি করলেন। না দিলে পরিবারের সদস্য গুমসহ কীভাবে টাকা আদায় করবেন তা দেখতে বললেন।”

তেল গ্যাস বিদ্যুৎ বন্দর ও খনিজ সম্পদ রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব আরও লিখেন, “সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য বিষয়টি জানিয়ে রাখলাম।”

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল জোনের উপ-কমিশনার (ডিসি) আনোয়ার হোসেন বলেন, “এখন পর্যন্ত এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765