বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
সর্বশেষ
শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ




এরশাদের শোকে রংপুরে দোকানপাট বন্ধ

রংপুর প্রতিনিধি
  • প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুলাই, ২০১৯
হুসেইন মুহম্মদ এরশাদ— ফাইল ছবি

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে কালো পতাকা উত্তোলন ও অর্ধদিবস দোকানপাট বন্ধ রেখেছে রংপুরের ব্যবসায়ী মালিকরা।

আজ মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত রংপুরের সকল দোকানপাট বন্ধ থাকবে বলে জানিয়েছেন রংপুরের যৌথ ব্যবসায়ী সমিতি ।
রংপুরের ছেলে ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর শোকে সোমবার রাতে ব্যবসায়ী সমিতির যৌথ সিদ্ধান্তে এ কর্মসূচি নেওয়া হয়। তারা জানান, হুসেইন মুহম্মদ এরশাদের প্রতি শ্রদ্ধা রেখে অর্ধদিবস দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় রংপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এরশাদের জানাজার আয়োজন করেছে রংপুর জাতীয় পার্টির নেতা-কর্মীরা। সেখানেই দোকানপাট বন্ধ রেখে জানাজায় উপস্থিত থাকবেন ব্যবসায়ীরা।

ব্যবসায়ীরা জানান, রংপুর থেকে হুসেইন মুহম্মদ এরশাদ এর মরদেহ নিয়ে যেতে দেওয়া হবে না। তার পল্লী নিবাসে শায়িত করা হবে।

ইতোমধ্যে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে সমাহিত করতে রংপুরে তার নিজ বাসভবন পল্লী নিবাসে কবর প্রস্তুত করে রংপুরের নেতা-কর্মী।

সোমবার বেলা সাড়ে ৩টায় জাপার উত্তরাঞ্চলের নেতারা রংপুরের আর কে রোডের দর্শনাস্থ পল্লী নিবাসের লিচুতলায় এরশাদের অসিয়তকৃত স্থানে সমাধি তৈরির আনুষ্ঠানিকতা শুরু করেন।

রংপুর জেলা দোকান মালিক সমিতির সভাপতি আলতাব হোসেন জানান, সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এর মৃত্যুর শোকে ব্যবসায়ী সমিতির যৌথ সিদ্ধান্তে অর্ধদিবস দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765