রবিবার, ২৪ মে ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ
পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান বাগেরহাটে প্রকল্প বাস্তবায়ন কমিটির যোগসাজশে মৎস্য আড়ত নির্মাণে ‘পুকুরচুরি’র অভিযোগ বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার




বাগেরহাটে আওয়ামী লীগ নেতার জেলখানায় মৃত্যু

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশ: সোমবার, ১০ জুন, ২০১৯
আব্দুল জলিল হাওলাদার

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, এসএম কলেজের সাবেক ভিপি আব্দুল জলিল হাওলাদার(৬০) মারা গেছেন। সোমবার সকাল ৯টার দিকে পার্শবর্তি পিরোজপুর জেলখানায় তিনি মারা যান। পিরোজপুরে একটি নারী নির্যাতন মামলায় প্রথমে ১৮ বছর ও পরে যাবতজীবন সাজাপ্রাপ্ত ছিলেন আব্দুল জলিল। ২০১৮ সালের ২রা মার্চ পুলিশ তাকে গ্রেফতার করে পিরোজপুর কারাগারে প্রেরণ করে।
পিরোজপুর জেলা কারাগারের সুপার মো. শামীম ইকবাল বলেন, জলিল হাওলাদার নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় যাবতজীবন সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। তার হার্টে সমস্যা ছিল। সোমবার সকাল ৯টার দিকে হঠাৎ তিনি অসুস্থ্য হয়ে পড়েন। দ্রুত পিরোজপুর সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি জেলখানায় শিক্ষকতা করতেন বলেও জেল সুপার মো. শামীম ইকবাল জানান।
আব্দুল জলিল এক সময় মোরেলগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন। ১৯৮৭ সালে ছাত্রলীগের প্যানেলে এসএম কলেজের ভিপি নির্বাচিত হন। সর্বশেষ উপজেলা আ. লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। এই আওয়ামী লীগ নেতা জলিল ভিপি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
এদিকে আ. লীগ নেতা আব্দুল জলিল হাওলাদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্থানীয় সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন, আ. লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য উপজেলা আ. লীগের সভাপতি অ্যাড. আমিরুল আলম মিলন, সাধারণ সম্পাদক এম এমদাদুল হক, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি এইচ.এম বদিউজ্জামান সোহাগ, বঙ্গবন্ধু যুব সেন্টারের প্রতিষ্ঠাতা আওয়ামী লীগ নেতা মোঃ জামিল হোসাইন, উপজেলা যুবলীগের আহŸায়ক মোজাম্মেল হক, ছাত্রলীগ সভাপতি ওবায়দুল ইসলাম টিটু প্রমুখ।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765