রবিবার, ২৪ মে ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ
পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান বাগেরহাটে প্রকল্প বাস্তবায়ন কমিটির যোগসাজশে মৎস্য আড়ত নির্মাণে ‘পুকুরচুরি’র অভিযোগ বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার




হৃতিক-টাইগারের ‘যুদ্ধ’

বিনোদন ডেস্ক
  • প্রকাশ: সোমবার, ১৫ জুলাই, ২০১৯

প্রথমবারের বলিউডের দুই জনপ্রিয় অ্যাকশন অভিনেতা হৃতিক রোশান এবং টাইগার শ্রফ অভিনীত ‘ওয়্যার’ ছবিটির টিজার মু্ক্তি পেয়েছে।

সোমবার ছবিটির টিজার মুক্তি দিয়েছে ছবিটির প্রয়োজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মস। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিটি এ বছরের অন্যতম অ্যাকশন নির্ভর ছবি বলে ধারণা করা হচ্ছে। প্রথম টিজারে দুই অভিনেতার অ্যাকশন রূপ দেখে অনেক দর্শকই ছবিটি দেখতে আগ্রহী হচ্ছেন।

৫৩ সেকেণ্ডের ওই টিজারে পাহাড়ের ওপর সরু পথে দ্রুতগতিতে দুইটি মোটরসাইকেলকে ছুটতে দেখা গেছে। কে কাকে হারাতে পারবে সেই প্রতিযোগিতা যেন চলছে সেখানে। কখনও বা দৌড়ে একজন অন্যজনকে ধাওয়া করছেন।

টিজারে হৃতিক ও টাগারের রুদ্ধশ্বাস মারামারি দৃশ্যও দেখা গেছে। বিশেষ করে বন্দুক যুদ্ধ, আকাশপথে, স্থলপথে মারামারি দৃশ্য টিজারটি আরও আকর্ষনীয় করে তুলেছে। সব মিলিয়ে একফ্রেমে হৃতিক ও টাইগারের উপস্থিতি অ্যাকশনপ্রেমীদের মনে কৌতুহল তৈরি করেছে।

ছবিতে হৃতিকের বিপরীতে অভিনয় করেছেন বাণী কাপুর। ছবিটি মুক্তি পাবে আগামী ২ অক্টোবর। সূত্র : পিঙ্কভিলা

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765