শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




নিবন্ধন হলে অনলাইন গণমাধ্যমে শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে: তথ্যমন্ত্রী

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: সোমবার, ১৫ জুলাই, ২০১৯
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ

নিবন্ধন সম্পন্ন হলে দেশের অনলাইন গণমাধ্যমগুলোর মাঝে শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে বলে মনে করছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

সোমবার সচিবালয়ে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের অধিবেশনের পর ব্রিফিংকালে তিনি এ অভিমত ব্যক্ত করেন। সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এ সময় সেখানে উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসকদের সঙ্গে নিউ মিডিয়া ও সোশ্যাল মিডিয়ার চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, এই চ্যালেঞ্জ শুধু বাংলাদেশের নয়, সারা বিশ্বের। বাংলাদেশ এই চ্যালেঞ্জের মধ্যেই এগিয়ে যাচ্ছে।

ক্যাবল নেটওয়ার্ক পরিচালনা আইন বাস্তবায়নে মোবাইল কোর্টের অভিযান আরও জোরদার করতে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তথ্যমন্ত্রী।

মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের সভাপতিত্বে অধিবেশনে তথ্য মন্ত্রণালয়ের সচিব আবদুল মালেক, সংস্কৃতি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. মো. আবু হেনা মোস্তফা কামাল, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক এস এম হারুন আর রশিদ, বাংলাদেশ বেতারের মহাপরিচালক নারায়ণ চন্দ্র শীল এবং তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765