রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
সর্বশেষ
মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান বাগেরহাটে প্রকল্প বাস্তবায়ন কমিটির যোগসাজশে মৎস্য আড়ত নির্মাণে ‘পুকুরচুরি’র অভিযোগ বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার বাগেরহাট অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনীতে জেলার মেধাবী সন্তানদের মিলনমেলা বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি




ব্রহ্মপুত্র বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ভাঙন : গাইবান্ধার বন্যা পরিস্থিতির অবনতি

গাইবান্ধা প্রতিনিধি
  • প্রকাশ: সোমবার, ১৫ জুলাই, ২০১৯

ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার ১১০ সেন্টিমিটার ও ঘাঘট নদীর পানি ৬৮ সেন্টিসিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় গাইবান্ধার বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। রোববার রাতে ফুলছড়ি উপজেলার কাতলামারী মুন্সীরভিটা এলাকায় ও সদর উপজেলার বাগুরিয়া এলাকায় ব্রহ্মপুত্র বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে যায়।

এছাড়া আজ সোমবার সকালে সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নে ঘাঘট নদীর বাঁধ ভেঙে হুহু করে পানি ঢুকে নতুন করে ৭টি ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হচ্ছে। নদ-নদীর পানি অস্বাভাবিক বেড়ে যাওয়ায় ব্রহ্মপুত্র, তিস্তা ও যমুনার ২৬০টি চরের অবস্থা ভয়াবহ আকার ধারণ করেছে। বাড়িঘর ছেড়ে মানুষ বিভিন্ন উঁচু বাঁধ ও আশ্রয়কেন্দ্রে যেতে শুরু করেছে। বন্যা কবলিত এলাকায় বিশুদ্ধ পানি ও শুকনো খাবারের সংকট দেখা দিয়েছে।  ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু হানিফ জানান, পানির প্রবল স্রোতে তার ইউনিয়নের বিভিন্ন চরের শতাধিক বাড়ি ভেসে গেছে। বন্যা কবলিত এলাকার ৫ হাজার হেক্টর জমির আমন বীজতলা, পাট, শাক-সবজিসহ বিভিন্ন ফসলের ক্ষেত তলিয়ে গেছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765