রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ
বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন




স্টোকসই বিশ্বসেরা

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: রবিবার, ১৪ জুলাই, ২০১৯

বেন স্টোকসের মাঝে অনেকেই কিংবদন্তি ইয়াম বোথামের ছায়া দেখতে পান। অনেকে তো আগ বাড়িয়ে তার মাঝে বিশ্বের সর্বকালের সেরা অলরাউন্ডারের প্রতিচ্ছবিও দেখেন। তবে কারো কথাই যে মিথ্যা নয় ম্যাচের পর ম্যাচ সেটাই দেখিয়ে চলেছেন ইংলিশ অলরাউন্ডার।

এবার ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ের পেছনে সবচেয়ে বড় অবদান বেন স্টোকসের। ব্যাট হাতে ৪৬৫ রান ও বল হাতে ৭ উইকেট নিয়ে ইংলিশদের বিশ্বকাপ জয়ের আসল নায়ক তো এই অলরাউন্ডারই।

ইংলিশ ব্যাটিং লাইনআপে রীতিমতো বিপ্লব সৃষ্টি করেছেন বেন স্টোকস। এবারের বিশ্বকাপের কথাই ধরুন- প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইংল্যান্ডকে জেতানোর নায়ক তিনি। গ্রুপ পর্বে শ্রীলংকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে হারলেও সেই দুটি ম্যাচে স্টোকসের প্রতিরোধ সবার নজর কেড়েছে।

ভারতের বিপক্ষে শেষের দিক ঝড় স্টোকস ঝড় না তুললে ইংল্যান্ড কি জিততে পারত? আর সেই ম্যাচটা না জিতলে সেমিফাইনাল্ তো উঠতে পারত না ইংল্যান্ড।

নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনালে ৮৬ রানে ৪ উইকেট হারানো ইংল্যান্ডের আশার পালে হাওয়া যোগানোর কাজটি তো স্টোকসই করেছেন। শুরুর দিকে ধীরে খেললেও সময় গড়ার সঙ্গে নিজের রূপ দেখিয়েছেন এই অলরাউন্ডার।

জস বাটলার ফিরে গেলেও নিজেকে ধরে রাখেন স্টোকস। তবে শেষ পর্যন্ত একাই নিউজিল্যান্ডের মুঠো থেকে ম্যাচটা বের করে আনেন।

শেষ ওভারে ১৪ রান তুলে নিয়ে শেষ পর্যন্ত সুপার ওভারে ম্যাচটাকে টেনে নিয়ে যান বেন স্টোকসই। সুপার ওভারেও স্টোকসের ওপরই ভরসা রাখে ইংল্যান্ড। সুপার ওভারে ৪ বলে ১১ রান নিয়ে অধিনায়কের মান রাখেন স্টোকস।

বিশ্বকাপে ম্যাচ সেরা, ক্যারিয়ার সেরা ইনিংস। বিশ্বসেরা হতে আর কী লাগে!

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765