সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ
একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির




কক্সবাজারে পাহাড় ধসে ঘুমন্ত অবস্থায় স্বামী-স্ত্রী নিহত

কক্সবাজার প্রতিনিধি
  • প্রকাশ: রবিবার, ১৪ জুলাই, ২০১৯

কক্সবাজারের চকরিয়া উপজেলায় পাহাড় ধসে  ঘুমন্ত অবস্থায় স্বামী ও স্ত্রী নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার বমুবিলছড়ি ইউনিয়নের বমুরকুল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মোহাম্মদ ছাদেক (৩২) ও তার স্ত্রী ওয়ালিদা বেগম (২১)। নিহত ছাদেক পেশায় দিনমজুর।

বমুবিলছড়ি ইউপি চেয়ারম্যান আবদুল মোতালেব জানান, শনিবার দিবাগত রাত ২টার দিকে প্রচুর বৃষ্টিপাত হয়। এতে বমুরকুল এলাকায় পাহাড়ের একটি অংশ ধসে মোহাম্মদ ছাদেকের বসতঘরের ওপরে পড়ে। এ সময় ঘুমন্ত অবস্থায় মাটি চাপা পড়েন মোহাম্মদ ছাদেক ও তার স্ত্রী। স্থানীয় লোকজন মাটি সরিয়ে স্বামী ও স্ত্রীর মরদেহ উদ্ধার করেন।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান বলেন, স্থানীয় লোকজনের সহায়তায় লাশ দুটি উদ্ধার করা হয়েছে। ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করা অন্য লোকদের সেখান থেকে সরানোর কাজ চলছে। নিহতদের মৃতদেহ উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে গেছে বলে জানান তিনি

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765