সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ
পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান বাগেরহাটে প্রকল্প বাস্তবায়ন কমিটির যোগসাজশে মৎস্য আড়ত নির্মাণে ‘পুকুরচুরি’র অভিযোগ বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার




চিতলমারীর সাংবাদিক অরুণের স্ত্রীকে চিকিৎসায় রাষ্ট্রপতির সহায়তা

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি :
  • প্রকাশ: রবিবার, ৯ জুন, ২০১৯

বাগেরহাটের চিতলমারী উপজেলার সাংবাদিক অরুণ সরকারের স্ত্রী বাসন্তি সরকারের চিকিৎসার জন্য রাষ্ট্রপতির পক্ষ হতে ৩০ হাজার টাকা দেয়া হয়েছে। বাসন্তি সরকার ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। তিনি ভারতের নেতাজী সুভাষ চন্দ্র ক্যান্সার হাসপাতালে চিকিৎসা করাচ্ছেন বলে জানান। তার চিকিৎসার জন্য প্রচুর টাকা প্রয়োজন। রাষ্ট্রপতির পক্ষ হতে এই টাকা পেয়ে তিনি সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
রবিবার দুপুর ১২টার দিকে রাষ্ট্রপতির পক্ষ হতে ৩০ হাজার টাকার চেক হস্তান্তর করেন চিতলমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান অশোক কুমার বড়াল। উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে বসে চেক হস্তারকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সহকারী জগন্নাথ বিষ্ণু, সাংবাদিক অরুণ সরকারসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অরুণ সরকার দৈনিক আজকের কাগজের সাবেক উপজেলা প্রতিনিধি ।
সাংবাদিক অরুণ সরকার তার স্ত্রীর চিকিৎসার জন্য সকলের আশির্বাদ, দোয়া ও আর্থিক সাহায্য প্রার্থণা করেছেন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765