বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ
অর্ণবের মৃত্যু নিয়ে তিন মাসেও ধোঁয়াশা কাটেনি : নেপথ্যে সম্পত্তির দ্বন্দ্ব বলছে পরিবার বাগেরহাটে অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু অভিযোজন নিয়ে ক্যাফে ডায়ালগ বাগেরহাটে চোরাই ৮টি ইজিবাইক ও ১২টি শ্যালোমেশিন উদ্ধার, গ্রেপ্তার ৪ ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা




মিরসরাইয়ে গাঁজা ও ফেন্সিডিলসহ সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
  • প্রকাশ: শনিবার, ১৩ জুলাই, ২০১৯

মিরসরাইয়ের সাবেক ছাত্রলীগ নেতা ফরহাদ হোসেন রাজুকে গাঁজা ও ফেন্সিডিলসহ গ্রেফতার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। শনিবার উপজেলার করেরহাট ইউনিয়নের ভালুকিয়া গ্রাম থেকে মাদকসহ রাজু ও তার সহযোগী আকাশকে গ্রেফতার করা হয়। এসময় পুলিশ রাজুর ঘর থেকে ৩৩০ বোতল ফেন্সিডিল ও ২৪ কেজি গাঁজা উদ্ধার করে।

ফরহাদ হোসেন রাজু বারইয়ারহাট কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি। গ্রেফতারকৃত রাজু করেরহাট ইউনিয়নের ভালুকিয়া গ্রামের ফজলুল হকের ছেলে। তার সহযোগী আকাশের বাড়ি কক্সবাজার জেলায়।

জোরারগঞ্জ থানার এসআই সিরাজুল ইসলাম মাদক উদ্ধার বিষয়টি নিশ্চিত করেছেন জানান, গ্রেফতারকৃত দুইজনের বিরুদ্ধে থানার উপ-পরিদর্শক সুজয় মজুমদার বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন।




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765