সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে চোরাই ৮টি ইজিবাইক ও ১২টি শ্যালোমেশিন উদ্ধার, গ্রেপ্তার ৪ ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার




ফকিরহাটে উদ্ধার হওয়া শিশু সাথির ঠিকানা কোথায়?

ফকিরহাট(বাগেরহাট)প্রতিনিধি
  • প্রকাশ: শনিবার, ১৩ জুলাই, ২০১৯
ফকিরহাটে উদ্ধার হওয়া মন্নি আক্তার সাথি

বাগেরহাটের ফকিরহাট উপজেলার টাউন-নওয়াপাড়া থেকে উদ্ধার হয়েছে ১২ বছরের এক শিশুকন্যা। মডেল থানা পুলিশ শুক্রবার রাত সাড়ে ১০টা দিয়ে ওই এলাকা থেকে স্থানীয় লোকজন ও গনমাধ্যমকর্মীদের সহাতায় তাকে উদ্ধার করে। শিশুটির নিকট থেকে তার বাড়ীর সঠিক ঠিকানা পাওয়া যায়নি। তবে সেতার নাম জানিয়েছে মন্নি আক্তার সাথি, পিতার নাম মুন্না ও মাতার নাম মিরু বেগম। সে থাকে ঢাকা ফুলবাড়ী নামের এলাকায়। তার আসল বাড়ী দিনাজপুর। তার মাতা গার্মেন্টস চাকুরীর সুবাদে সে ও ছোট বোন এবং তার মাতা ঢাকায় থাকে। শিশুটি আরও জানিয়েছে, সে শুক্রবার সকালে একটি দোকানে খাবার কিনতে গেলে জনৈক্য এক মহিলা তাকে প্রলোভন দেখিয়ে সু-কৌশলে ফুসলিয়ে নিয়ে আসে। যদিও জনৈক্য ঐ মহিলার সন্ধান জানা যায়নি। পুলিশ বিভিন্ন ভাবে শিশুটির ঠিকানা উদ্ধারের চেষ্টা করছে। এ ব্যাপারে অফিসার ইনচার্জ আবু জাহিদ শেখ বলেন, তার পরিবারের ঠিকানা না পাওয়া গেলে শিশুটিকে আদালতের মাধ্যমে নিরাপদ হেফাজতে প্রেরণ করা হবে।




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765