রবিবার, ২৪ মে ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ
পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান বাগেরহাটে প্রকল্প বাস্তবায়ন কমিটির যোগসাজশে মৎস্য আড়ত নির্মাণে ‘পুকুরচুরি’র অভিযোগ বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার




‘গাড়ির মধ্যে ধর্ষণের চেষ্টা করেছিলেন পরিচালক’

বিনোদন ডেস্ক
  • প্রকাশ: শনিবার, ১৩ জুলাই, ২০১৯
বিদিতা বাগ

‘বম্বে গিয়ে মিঠুন হবো’ -এটা একটা প্রচলিত প্রবাদের মতো। অনেক স্বপ্ন নিয়ে বিভিন্ন রাজ্য থেকে মুম্বাইতে ছেলে মেয়েরা আসে অভিনয় জগতে। ছেলেদের তুলনায় মেয়েদের পড়তে হয় অনেক বড় সমস্যার মুখোমুখি। কাজ দেয়ার নাম করে উঠতি নায়িকার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়ানোর কথা বলিউডে প্রায়ই শোনা যায়।

এবার পরিচালকের বিরুদ্ধে মুখ খুললেন বিদিতা বাগ। টলিউডের বিখ্যাত মডেল, অভিনেত্রী বিদিতা।
তিনি বলিউডে যান নিজের ক্যারিয়ার তৈরি করার জন্য। প্রথম দিকে একেবারেই কাজ পাচ্ছিলেন না তিনি। তবে পরের দিকে, ‘বাবুমশাই বন্দুকবাজ’ ও আরও বেশ কিছু ছবিতে চুটিয়ে কাজ করছেন তিনি। সেই সঙ্গে করছেন ওয়েব সিরিজের কাজও। কিন্তু তার এই জার্নিটা সহজ ছিল না।

বিদিতা জানিয়েছেন, ‘কলকাতা থেকে মুম্বাই যাওয়ার পর এক সহ-পরিচালক ওয়েব সিরিজে কাজ দেয়ার নাম করে তার সঙ্গে খারাপ আচরণ করেন। শুটিং ফ্লোরে তাকে ডেকে শরীর স্পর্শের চেষ্টা করেন। তারপর সেই পরিচালক বিদিতাকে একটি পার্টিতে ডাকেন অন্য পরিচালকদের সঙ্গে আলাপ করানোর জন্য।

বিদিতা পার্টিতে যাওয়ার পর তাকে বাড়ি রেখে আসার কথা বলে একটা পুরনো সিনেমা হলের সামনে গাড়ি দাঁড় করান। তারপর ওই পরিচালক তাকে জোর করে ধর্ষণের চেষ্টা করেছিলেন। এসময় বিদিতা বাধা দিলে মারপিট শুরু হয় তাদের মধ্যে। শেষ পর্যন্ত রাস্তায় বিদিতাকে ফেলে রেখে ওই পরিচালক চলে যায়।

বিদিতার কথায় ওই পরিচালকের বউ জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী। তাদের একটি বাচ্চাও আছে। ওই পরিচালকের ভালো মানুষীর মুখোশ এবার খুলে ফেলতে চান বিদিতা বাগ। সূত্র: নিউজ এইট্টিন

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765