রবিবার, ২৪ মে ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ
পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান বাগেরহাটে প্রকল্প বাস্তবায়ন কমিটির যোগসাজশে মৎস্য আড়ত নির্মাণে ‘পুকুরচুরি’র অভিযোগ বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার




সোনাক্ষীর বাড়িতে পুলিশ কেন?

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: শুক্রবার, ১২ জুলাই, ২০১৯
সোনাক্ষী সিনহা

ঘটনা এক বছর আগের। ইন্ডিয়া টুডের এক প্রতিবেদন অনুসারে ২০১৮ সালের ৩০ নভেম্বর দিল্লিতে অনুষ্ঠিত ‘ইন্ডিয়া ফ্যাশন অ্যান্ড বিউটি’ অনুষ্ঠানে অংশগ্রহণ করার কথা ছিল বলিউড নায়িকা সোনাক্ষী সিনহার। সেজন্য নাকি ২৪ লক্ষ রুপি আগাম নিয়ছিলেন সোনাক্ষী। কিন্তু কথা রাখেননি তিনি, অংশ নেননি সেই অনুষ্ঠানে। তাই ধোঁকাবাজির অভিযোগে পুলিশ হানা দিয়েছিলো সোনাক্ষীর মুম্বাইয়ের বাড়িতে।

সময়টা মোটেও ভাল যাচ্ছে না অভিনেতা ও রাজনীতিবিদ শত্রুঘ্ন সিনহার মেয়ে সোনাক্ষী সিনহার। গত বছর তাঁর ওয়েলকাম টু নিউইয়র্ক, হ্যাপি ফির ভাগ যায়েগি, ইয়ামলা পাগলা দিওয়ানা ফির সে- কোন ছবিই ভালো ব্যবসা করতে পারেনি। এ বছরের শুরুতে টোটাল ধামাল বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। আশা ছিলো কলঙ্ক নিয়ে। কিন্তু ‘কলঙ্ক’ বলিউডের ইতিহাসে কলঙ্ক হয়ে থাকবে। খুব কম ছবিরই এত ‘বড় ফ্লপ’ দেখার দুর্ভাগ্য হয়। বিগত কয়েক বছর ধরে এই ফ্লপ ছবি উপহার দেওয়া এই বলিউড তারকা এবার ফেসেছেন পুলিশি ঝামেলায়।
কথায় বলে, বাঘে ধরলে এক ঘা আর পুলিশে ধরলে ১৮ ঘা। ভালোই ফেঁসেছেন সোনাক্ষী। মোরাদাবাদ পুলিশ স্টেশনে প্রতারণার অভিযোগে মামলা দায়ের করেন ওই অনুষ্ঠানটির উদ্যোক্তা প্রমোদ শর্মা। পুলিশ গতকাল বৃহস্পতিবার মুম্বাইয়ের জুহু এলাকায় সোনাক্ষীর ‘রামায়ণ’ বাংলোয় গিয়েছিলেন তদন্ত করতে। কিন্তু তখন বাসায় ছিলেন না ৩২ বছর বয়সী এই অভিনেত্রী। পুলিশ দুই ঘণ্টা অপেক্ষা করে ফিরে যায়। তবে বলে এসেছে যে আজ শুক্রবার আবারও হানা দেবে সোনাক্ষীর বাসায়।

‘ইন্ডিয়া ফ্যাশন অ্যান্ড বিউটি’ অনুষ্ঠানের আয়োজক প্রমোদ জানিয়েছেন, তিনি নিজে সোনাক্ষীর ব্যক্তিগত সচিব মালবিকা পাঞ্জাবির সঙ্গে কথা বলেছিলেন। আর সব চূড়ান্ত হওয়ার পর অনলাইনের মাধ্যমে টাকা পৌঁছান। কিন্তু অনুষ্ঠানের সময় বেকে বসেন সোনাক্ষী। এই অনুষ্ঠানে তিনি আসতে অস্বীকার করেন। এরপর প্রমোদ এই অভিনেত্রীর বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করেন। আর সেই মামলারই তদন্ত করতে উত্তর প্রদেশ পুলিশ হানা দেন সোনাক্ষীর বাসায়।

যদিও অভিনেত্রীর এক মুখপাত্র এইসমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, সোনাক্ষীর ভাবমূর্তি নষ্ট করার জন্যই এই মামলা করা হয়েছে। তিনি বলেছেন, ‘সোনাক্ষী সিনহা তাঁর ৯ বছরের ক্যারিয়ারে সম্পূর্ণ সততার সঙ্গে কাজ করেছেন। এই লোকটা (প্রমোদ শর্মা) যে অভিযোগ এনেছেন তা সম্পূর্ণ মিথ্যা আর ভিত্তিহীন।’

যা হোক, ছবি হিট হোক বা না হোক, সেদিকে তাকানোর সময় নেই সোনাক্ষীর। বক্স অফিসের সংখ্যা দেখে থেমে নেই তিনি। একটার পর একটা ছবি করে যাচ্ছেন। খুব শিগগিরই মুক্তি পাবে সোনাক্ষী সিনহা অভিনীত ‘খানদানি সাফাখানা’ ছবিটি। ‘দাবাং থ্রী’ ছবিতে তাকে আবার সালমান খানের বিপরীতে দেখা যাবে। আরও দেখা যাবে ‘মিশন মঙ্গল’ ছবিতে, অক্ষয় কুমারের বিপরীতে। তাছাড়া লাইন দিয়ে দাঁড়িয়ে আছে ‘ভূজঃ দ্য প্রাইড অব ইন্ডিয়া’।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765