রবিবার, ২৪ মে ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ
পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান বাগেরহাটে প্রকল্প বাস্তবায়ন কমিটির যোগসাজশে মৎস্য আড়ত নির্মাণে ‘পুকুরচুরি’র অভিযোগ বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার




বরিশালে হত্যা মামলার আসামি আটক

বরিশাল প্রতিনিধি
  • প্রকাশ: রবিবার, ৯ জুন, ২০১৯

বরিশালে রিকশাচালকের মর‌দেহ উদ্ধার হওয়ার ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (০৮ জুন) দিনগত রাতে নিহত রিকশাচালকের স্ত্রী লিপি বেগম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এ মামলায় তিনজনের নামোল্লেখ করে ও অজ্ঞাতপরিচয় আরও তিন থেকে চারজনকে আসামি করা হয়েছে।

এদিকে মামলা দায়েরের একদিনের মধ্যেই এজাহারভুক্ত আসামি মেহেদী খান রাব্বিকে (২৫) আটক করেছেন র‌্যাব-৮ এর সদস্যরা। আটক আসামি কাউনিয়া থানাধীন টাউন স্কুলরোড এলাকার বাসিন্দা শাহজাহান খানের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে কাউনিয়া থানার পুলিশ-পরিদর্শক (তদন্ত) গোলাম কবির বলেন, গত ৭ জুন সকালে নগরীর আমানতগঞ্জ এলাকায় নির্মাণাধীন মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পার্শ্ববর্তী পুকুর পাড় থেকে পলাশপুর এলাকার ইসলামপুরের বাসিন্দা রিকশাচালক আব্দুস সালামের (৩৫) মর‌দেহ উদ্ধার করা হয়। তাকে হত্যা করা হয়েছে নাকি দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে সেটা এখনও নিশ্চিত নয়। তবে তার শরীরে মারধরের আলামত পাওয়া গেছে। হয়তো হত্যার আগে তাকে মারধর করা হয়েছে। হতে পারে চুরি করতে গিয়ে মারধরের শিকার হয়েছেন নয়তো অন্য কোনো কারণে। তবে মৃত্যুর সঙ্গে ঘটনার সম্পৃক্ততা রয়েছে।

এ ঘটনায় নিহতের স্ত্রী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। এর পরিপ্রেক্ষিতে র‌্যাব-৮ সদস্যরা অভিযান চালিয়ে এক আসামিকে আটক করেছেন।

আটক হওয়া আসামি র‌্যাবের কাছে হত্যার দায় স্বীকার করেছেন বলে পুলিশকে জানানো হয়েছে। তাছাড়া ওই আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের ওই কর্মকর্তা।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765