শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




বিএনপির রুমিন ফারহানা শপথ নিলেন

স্টাফ রির্পোটার
  • প্রকাশ: রবিবার, ৯ জুন, ২০১৯
বিএনপির রুমিন ফারহানা

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য (এমপি) হিসেবে শপথ নিয়েছেন বিএনপি থেকে মনোনীত ব্যারিস্টার রুমিন ফারহানা। 

রোববার (৯ জুন) দুপুরে সংসদে নিজের কার্যালয়ে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাকে শপথ বাক্য পাঠ করান।

এ সময় জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম উপস্থিত ছিলেন।

শপথ গ্রহণ শেষে রুমিন ফারহানা রীতি অনুযায়ী, শপথ বইয়ে স্বাক্ষর করেন। শপথগ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান।

রুমিন ফারহানা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। 

সংসদে প্রতিনিধিত্বকারী দলের নির্বাচিত আসনের সংখ্যানুপাতে এবার সংরক্ষিত আসনে মাত্র একজন এমপি পেয়েছে বিএনপি। তাদের নির্বাচিত ছয়জন সংসদ সদস্যের মধ্যে পাঁচজন শপথ নিয়েছেন। সে হিসেবে এবার বাজেট অধিবেশন থেকেই ছয় সদস্যের সংসদীয় প্রতিনিধি দল পাচ্ছে বিএনপি। 

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765