শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




পারস্য উপসাগরে ব্রিটেনের যুদ্ধজাহাজ, রাশিয়ার উদ্বেগ

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশ: শুক্রবার, ১২ জুলাই, ২০১৯
UK_Iran_Excitement_rtvonline

পারস্য উপসাগরে ব্রিটেন যুদ্ধজাহাজ পাঠানোয় নতুন করে সৃষ্ট উত্তেজনার প্রেক্ষিতে তেহরান ও লন্ডনকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে রাশিয়া। একইসঙ্গে দেশটি আলোচনার মাধ্যমে চলমান উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছে।

রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ এক বিবৃতিতে এ আহ্বান জানান। তিনি বলেন, পারস্য উপসাগরের চলমান পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে রাশিয়া। তিনি এমন সময় এ আহ্বান জানালেন যখন ব্রিটিশরা গত দুদিন ধরে দাবি করছে, জিব্রাল্টার প্রণালিতে ইরানের তেলবাহী ট্যাংকার আটকের পাল্টা ব্যবস্থা হিসেবে ইরান হরমুজ প্রণালি থেকে ব্রিটিশ তেলবাহী ট্যাংকার আটক করতে চায়। পশ্চিমা গণমাধ্যমগুলো খবর দিয়েছে, হরমুজ প্রণালি দিয়ে ব্রিটিশ তেল ট্যাংকারের যাতায়াত নির্বিঘ্ন করতে পারস্য উপসাগরে একটি যুদ্ধজাহাজ পাঠিয়েছে লন্ডন। এদিকে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি গানবোট পাঠিয়ে ব্রিটিশ তেল ট্যাংকার আটকের চেষ্টা করেছে বলে আমেরিকা ও ব্রিটেন যে দাবি করেছে তা সরাসরি প্রত্যাখ্যান করেছে আইআরজিসি। এ বাহিনীর গণসংযোগ বিভাগ এক বিবৃতিতে বলেছে, পারস্য উপসাগরে আইআরজিসি’র গানবোটগুলোর নিয়মিত টহল অব্যাহত থাকলেও গত ২৪ ঘণ্টায় ব্রিটেন বা অন্য কোনও দেশের তেল ট্যাংকার বা অন্য কোনও নৌযানের সঙ্গে তাদের সাক্ষাৎ হয়নি। গত ৪ জুলাই জিব্রাল্টার প্রণালি থেকে একটি ইরানি সুপার তেল ট্যাংকার আটক করে ব্রিটেন। ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি ওই ট্যাংকার ছেড়ে দেয়ার আহ্বান জানিয়ে বলেছেন, আন্তর্জাতিক পানিসীমায় তেল ট্যাংকারসহ অন্যান্য বাণিজ্যিক জাহাজের অবাধ যাতায়াত নিশ্চিত করতে সব দেশের প্রচেষ্টা চালানো উচিত। এছাড়া ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি ব্রিটেনের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেয়ার হুমকি দিয়েছেন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765