বাগেরহাটে জন্ম-মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ অক্টোবর) সকালে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে আলোচনা সভার উদ্বোধন করেন জন্ম ও মৃত্যু নিবন্ধনের রেজিস্ট্রার জেনারেল ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ।
এরআগে ইইফেক্টিভ গভার্নেস প্রকল্পের টীম লিডার স্টাফেন আর্সেন ভার্চুয়ালী সুচনা বক্তব্য দেন।
সভায় বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধনের তথ্য সঠিকভাবে সংরক্ষণ করা হলে নাগরিক সেবা সহজ করার পাশাপাশি সরকারের বিভিন্ন পরিকল্পনা ও উন্নয়ন কার্যক্রম গ্রহণেও তা সহায়ক হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
আলোচনা সভায় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মেজবাহ উদ্দীন, বাগেরহাট প্রেসক্লাবের প্রতিনিধি এস এম সামছুর রহমান, পিফরডির বাবুল সরদার, মো. কামরুজ্জামান, ঝিমি মন্ডল, খন্দকার আছিব উদ্দিন রাখিসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও প্রতিনিধিরা বক্তব্য দেন।
বক্তারা জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমকে আরও গতিশীল করতে মাঠপর্যায়ে সচেতনতা বৃদ্ধি, সঠিক তথ্য সংরক্ষণ এবং নাগরিকদের প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।