শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




ওজন বাড়ে যেসব ফল খেলে

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: বুধবার, ১০ জুলাই, ২০১৯

যাদের ওজন বেশি তারা ওজন কমাতে চান আর যাদের ওজন কম তারা বাড়াতে চান। বিশেষজ্ঞদের মতে, অতিরিক্তি বা কম ওজন দুটিই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কথাটা অদ্ভুত শোনালেও, কারও কারও ক্ষেত্রে ওজন কমানোর চেয়ে বাড়ানো বেশি কঠিন।কারণ প্রত্যেকের শারীরিক গঠনই আলাদা।

যারা ওজন বাড়াতে চান তারা সাপ্লিমেন্টের পরিবর্তে প্রাকৃতিক উপায়ে চেষ্টা করতে পারেন। এজন্য উচ্চ ক্যালরিসম্পন্ন কিছু খাবার খেতে পারেন। কিছু কিছু ফল আছে যেগুলি খেলে প্রাকৃতিকভাবে ওজন বেড়ে যায়। যেমন-

১. আমে নানা ধরণের পুষ্টি উপাদান যেমন- কপার, ভিটামিন বি, ভিটামিন এ এবং ই থাকে। স্বাদের জন্য এই ফলটি অনেকেরই প্রিয়। এ ফলে থাকা ফ্রুকটোজ শরীরে ক্যালরি ও কার্বোহাইড্রেটের পরিমাণ বাড়ায়। প্রতি এক কাপ আমে ৯৯ ক্যালরি থাকে। তাই যারা ওজন বাড়াতে চান বেশি করে আম খান।

২. মাংসপেশী তৈরিতে কলার তুলনা নেই। একটি মাঝারি আকৃতির কলায় উচ্চ পরিমাণে কার্বোহাইড্রেট ও ক্যালরি থাকলেও এটি পুষ্টি গুণ সমৃদ্ধ একটি ফল। ওটমিল, দইয়ের সঙ্গে নিয়মিত কলা মিশিয়ে খেলে ওজন বাড়ে।

৩. নারকেলে প্রচুর পরিমাণে ক্যালরি, ফ্যাট এবং কার্বোহাইড্রেট থাকে। এছাড়া এতে ফসফরাস ও কপারের মতো দারুণ খনিজও পাওয়া যায়। প্রতি ২৭ গ্রাম নারকেলে ৯৯ ক্যালরি পাওয়া যায়। এজন্য যারা ওজন বাড়াতে চান নিয়মিত খাদ্যতালিকায় তারা নারকেল রাখতে পারেন।

৪. শুকনো ফলে থাকা প্রাকৃতিক সুগার তাৎক্ষণিক শক্তি জোগাতে সাহায্য করে। ওজন বাড়াতে ও সুস্থ থাকতে চাইলে নিয়মিত শুকনো ফল খেতে পারেন।

৫. যারা ওজন বাড়াতে চান তাদের জন্য অ্যাভোকাডো ফল আদর্শ। এই ফলে প্রচুর পরিমাণে স্বাস্থ্যকর ফ্যাট পাওয়া যায় যা প্রাকৃতিকভাবে ওজন বাড়াতে সাহায্য করে। একটা মাঝারি আকৃতির অ্যাভোকাডো ফলে ১৬২ ক্যালরি পাওয়া যায়।

সত্র : টাইমস অব ইণ্ডিয়া

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765