সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন




বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬

‘লেনদেন হবে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটে পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে ‘ক্যাশলেস বাংলাদেশ ক্যাম্পেইন’ উদ্বোধন করা হয়েছে। নগদ অর্থের পরিবর্তে ডিজিটাল লেনদেনকে জনপ্রিয় করে তোলা এবং সর্বস্তরের মানুষকে বাংলা কিউআর (Bangla QR) কোড ব্যবহারে উদ্বুদ্ধ করতেই এ কর্মসূচির আয়োজন করা হয়।

সোমবার (৬ জুলাই) সকালে বাগেরহাট শহরের নাগেরবাজার এলাকায় ফিতা কেটে ক্যাম্পেইনের উদ্বোধন করেন পূবালী ব্যাংকের কর্মকর্তারা। উদ্বোধনের পর ব্যাংকের কর্মকর্তা, গ্রাহক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ব্যাংক প্রাঙ্গণে এসে শেষ হয়।

পরে অনুষ্ঠিত আলোচনা সভা ও সচেতনতামূলক কর্মসূচিতে বক্তারা বলেন, বর্তমান বিশ্ব দ্রুত ক্যাশলেস অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশও সেই পথেই অগ্রসর হচ্ছে। স্মার্ট বাংলাদেশ গঠনে ডিজিটাল লেনদেনের বিকল্প নেই। ব্যাংকিং সেবাকে আরও সহজ, নিরাপদ ও স্বচ্ছ করতে বাংলা কিউআর কোড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বক্তারা বলেন, বাংলা কিউআর ব্যবহারের মাধ্যমে গ্রাহকরা খুব সহজেই মোবাইল ব্যাংকিং বা ব্যাংকিং অ্যাপ ব্যবহার করে তাৎক্ষণিকভাবে অর্থ পরিশোধ করতে পারবেন। এতে নগদ অর্থ বহনের ঝুঁকি কমবে, লেনদেন হবে নিরাপদ, দ্রুত ও স্বচ্ছ। একই সঙ্গে ক্ষুদ্র ব্যবসায়ী, দোকানদার এবং উদ্যোক্তারাও সহজে ডিজিটাল পেমেন্ট গ্রহণ করতে পারবেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন, পূবালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) ও বাগেরহাট শাখা প্রধান মো. মনিরুল আমিন, ফকিরহাট উপশাখার ব্যবস্থাপক মোঃ রেজাউল ইসলাম, চিতলমারী উপশাখার ব্যবস্থাপক মোঃ সাদিক হোসেন বাপি এবং বাগেরহাট শাখার প্রিন্সিপাল অফিসার মোঃ আছাফুর রহমান।

বক্তারা আরও বলেন, ডিজিটাল লেনদেন বাড়লে অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে, আর্থিক স্বচ্ছতা নিশ্চিত হবে এবং একটি আধুনিক ও প্রযুক্তিনির্ভর অর্থনীতি গড়ে উঠবে। তাই ব্যবসায়ী ও সাধারণ মানুষকে বাংলা কিউআর কোড ব্যবহার করে ক্যাশলেস লেনদেনে অভ্যস্ত হওয়ার আহ্বান জানান তারা।

এ সময় ব্যাংকের গ্রাহক মো. আলতাফ হোসেন, এম এ এইচ রিপন সিকদার, মো. জাহিদ শেখ, মো. আল মামুনসহ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে উপস্থিত ব্যবসায়ী ও গ্রাহকদের মাঝে বাংলা কিউআর কোডের ব্যবহার, ডিজিটাল পেমেন্টের সুবিধা এবং নিরাপদ লেনদেনের বিভিন্ন দিক তুলে ধরে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে বাগেরহাটেও ক্যাশলেস লেনদেনের পরিধি আরও ব্যাপকভাবে বৃদ্ধি পাবে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765