বুধবার, ২০ মে ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ
পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান বাগেরহাটে প্রকল্প বাস্তবায়ন কমিটির যোগসাজশে মৎস্য আড়ত নির্মাণে ‘পুকুরচুরি’র অভিযোগ বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার




পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

পবিত্র হজ পালন করতে স্বপরিবারে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির অন্যতম নেতা ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন। বুধবার (২০ মে) সকাল ছয়টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে তিনি পবিত্র মক্কার উদ্দেশ্যে রওনা হবেন।

হজযাত্রাকে কেন্দ্র করে রাজনৈতিক সহকর্মী, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ইতোমধ্যে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেছেন তিনি। বিদায়ের আগে তিনি বাগেরহাটবাসীসহ দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।

ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন বলেন, “জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি ধর্মীয় দায়িত্ব পালনের উদ্দেশ্যে পবিত্র হজে যাচ্ছি। আল্লাহ যেন সুস্থভাবে হজের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করার তাওফিক দান করেন এবং দেশ ও জাতির কল্যাণে কাজ করার শক্তি দেন, সেজন্য সবার কাছে দোয়া চাই।”

তিনি আরও বলেন, দেশ, জাতি ও বাগেরহাটবাসীর শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধির জন্য পবিত্র ভূমিতে বিশেষ দোয়া করবেন।

জেলা বিএনপির নেতাকর্মীরা জানান, ব্যারিস্টার শেখ জাকির হোসেন দীর্ঘদিন ধরে বাগেরহাটের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তার সুস্থভাবে হজ পালন শেষে দেশে ফিরে আসার জন্য তারা দোয়া কামনা করেছেন।

 

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765