বুধবার, ২০ মে ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ
“অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান বাগেরহাটে প্রকল্প বাস্তবায়ন কমিটির যোগসাজশে মৎস্য আড়ত নির্মাণে ‘পুকুরচুরি’র অভিযোগ বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার বাগেরহাট অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনীতে জেলার মেধাবী সন্তানদের মিলনমেলা




খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

বাগেরহাটে খাল দখলমুক্তকরণ, দুর্নীতি প্রতিরোধ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ।

মঙ্গলবার (১৯ মে) বিকেলে বাগেরহাট শহরের স্বাধীনতা উদ্যানে অনুষ্ঠিত “সামাজিক সম্প্রীতি ও দ্বন্দ্ব নিরসনে অংশীজনদের সংলাপ” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

অ্যাক্টিভিস্টা বাগেরহাট ও রামপালের আয়োজনে অনুষ্ঠিত এ সংলাপে সহযোগিতা করে অ্যাকশনএইড বাংলাদেশ ও বাঁধন মানব উন্নয়ন সংস্থা।

অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিম, জেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোজাফ্ফর রহমান আলম, এনসিপির জেলা আহ্বায়ক সোহেল এবং ইসলামী আন্দোলনের নেতা মাওলানা মোশারফ হোসেন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ বলেন, “খাল দখলমুক্ত করা, মাদক নিয়ন্ত্রণ ও সামাজিক অপরাধ বন্ধে আমরা রাজনৈতিক ও সামাজিকভাবে উদ্যোগ নিচ্ছি। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে প্রত্যাশিত সহযোগিতা পাওয়া যাচ্ছে না। ফলে অনেক ক্ষেত্রে কার্যকর ব্যবস্থা গ্রহণ ব্যাহত হচ্ছে।”

তিনি বলেন, খাল দখল, মাদক ব্যবসা ও বিভিন্ন অপরাধের কারণে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছে। বিশেষ করে তরুণ সমাজ মাদকের ভয়াবহ প্রভাবের মধ্যে পড়ে ভবিষ্যৎ হারানোর ঝুঁকিতে রয়েছে। এসব সমস্যা মোকাবেলায় প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক দল ও সাধারণ মানুষকে একসঙ্গে কাজ করতে হবে।

সংলাপে বক্তারা বলেন, সামাজিক সম্প্রীতি নষ্ট করতে একটি চক্র নানা ধরনের অপতৎপরতা চালাচ্ছে। পাশাপাশি মাদক, সন্ত্রাস, দখলদারিত্ব ও দুর্নীতি সমাজে অস্থিরতা সৃষ্টি করছে। এসব অপরাধ বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।

জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিম বলেন, সমাজে ন্যায়বিচার ও পারস্পরিক সহমর্মিতা প্রতিষ্ঠা না হলে সম্প্রীতি টিকিয়ে রাখা সম্ভব নয়। তিনি সামাজিক অবক্ষয় রোধে পরিবার ও ধর্মীয় মূল্যবোধ চর্চার ওপর গুরুত্বারোপ করেন।

জেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোজাফ্ফর রহমান আলম বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও সামাজিক শান্তি ও মানুষের নিরাপত্তার প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

সংলাপে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, তরুণ কর্মী, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা সামাজিক সম্প্রীতি বজায় রাখতে পারস্পরিক সহযোগিতা ও সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765