রবিবার, ১৭ মে ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ
শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান বাগেরহাটে প্রকল্প বাস্তবায়ন কমিটির যোগসাজশে মৎস্য আড়ত নির্মাণে ‘পুকুরচুরি’র অভিযোগ বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার বাগেরহাট অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনীতে জেলার মেধাবী সন্তানদের মিলনমেলা বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’




শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬

বাগেরহাটের শরণখোলা উপজেলার সাবেক ছাত্রদল নেতা মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম হত্যা মামলার বাদী ও সাক্ষীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ মে) দুপু‌রে শরণখোলা জলের ঘাট এলাকায় সাউথখালী ইউনিয়নের সর্বস্তরের জনসাধারনের  এ কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধনে বক্তব্য দেন মামলার বাদী শহিদুল ইসলাম, ‌নিহ‌তের স্ত্রী সুমাইয়া বেগম, মামলার সাক্ষী সাগর হোসেন, নাসিমা বেগম, নজরুল ইসলাম ও এম মাদুদ।

বক্তারা অভিযোগ করেন, মামলার আসামিরা জামিনে মুক্ত হয়ে এলাকায় এসে বাদী ও সাক্ষীদের ভয়ভীতি দেখাচ্ছে। এতে তারা চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন।

তারা বলেন, বিচারপ্রক্রিয়া বাধাগ্রস্ত করতে পরিকল্পিতভাবে হুমকি দেওয়া হচ্ছে। বাদী ও সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত এবং হুমকিদাতাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় তারা মামলার সুষ্ঠু বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

 

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765