মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
সর্বশেষ
এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান বাগেরহাটে প্রকল্প বাস্তবায়ন কমিটির যোগসাজশে মৎস্য আড়ত নির্মাণে ‘পুকুরচুরি’র অভিযোগ বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার বাগেরহাট অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনীতে জেলার মেধাবী সন্তানদের মিলনমেলা বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক




এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬

স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার এমপিও বাস্তবায়ন ও অনুদান ছাড়ের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন শিক্ষকরা।

মঙ্গলবার (১২ মে) সকাল ১০টায় রাজধানীর মাদরাসা শিক্ষা অধিদপ্তরের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে শিক্ষামন্ত্রী, শিক্ষা সচিব ও মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর স্মারকলিপি দেওয়া হয়।

অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক কল্যাণ কমিটির আহ্বায়ক মাওলানা শামসুল হক আনছারীর সভাপতিত্বে কর্মসূচি অনুষ্ঠিত হয়। সঞ্চালনা করেন সদস্য সচিব হাফেজ মাওলানা মুফতী আব্দুল হান্নান হোসেন।

মানববন্ধনে সংগঠনের সমন্বয়ক মাওলানা শেখ নজরুল ইসলাম মাহবুব, মাওলানা হাবিবুর রহমান, মহাসচিব মোঃ শামছুল আলম, সভাপতি মাওলানা বশিরউল্লাহ আতাহারীসহ বিভিন্ন জেলার শিক্ষক নেতারা অংশ নেন।

বক্তারা বলেন, ২০২৫ সালের নীতিমালায় যাচাই-বাছাই শেষে অনুমোদন পেলেও ১ হাজার ৬৯০ জন শিক্ষক-শিক্ষিকা এখনো অনুদান পাননি। প্রায় ১০ মাস পার হলেও জানুয়ারি ২০২৬ থেকে অনুদান ছাড় হয়নি।

তারা বলেন, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের স্বীকৃতি থাকলেও এখনো কোনো স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা এমপিওভুক্ত হয়নি। ফলে হাজার হাজার শিক্ষক বেতন-ভাতা ছাড়া মানবেতর জীবন কাটাচ্ছেন।

বক্তাদের দাবি, ১৯৭৮ সালের অধ্যাদেশ ও ১৯৮৪ সালের স্বীকৃতির ধারাবাহিকতায় এসব প্রতিষ্ঠানের শিক্ষকরা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার। শিক্ষার মান উন্নয়নে দ্রুত এমপিও ও জাতীয়করণ প্রয়োজন।

তারা আরও বলেন, অনুদানবিহীন শিক্ষক-শিক্ষিকাদের জানুয়ারি থেকে মে ২০২৬ পর্যন্ত বকেয়া অনুদান দ্রুত ছাড় করতে হবে।

শিক্ষক নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ২০ মে’র মধ্যে দাবি বাস্তবায়ন না হলে ২১ মে জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করা হবে। একই সঙ্গে ঈদ উৎসব বর্জনের ঘোষণাও দেন তারা।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765