বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
সর্বশেষ
শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান বাগেরহাটে প্রকল্প বাস্তবায়ন কমিটির যোগসাজশে মৎস্য আড়ত নির্মাণে ‘পুকুরচুরি’র অভিযোগ বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার বাগেরহাট অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনীতে জেলার মেধাবী সন্তানদের মিলনমেলা বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায়




শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬

বাগেরহাটের শরণখোলা উপজেলায় দীর্ঘদিনের জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এক প্রতিবেশীর বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় পুলিশ দুইজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে। বাগেরহাটের পুলিশ সুপার মোহাম্মদ  হাছান চৌধুরী মঙ্গলবার রাতে এক প্রেস ব্রিফিং এ এই তথ্য জানান।

তিনি বলেন, শরণখোলা উপজেলার ধানসাগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রতিয়া রাজাপুর গ্রামের রবিন ঢালী (৪৫) ও তার প্রতিবেশী কয়া রাজাপুর গ্রামের মোঃ সোবহান হাওলাদার (৬০)-এর মধ্যে পূর্ব থেকেই জমিজমা নিয়ে বিরোধ চলছিল। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ বৈঠক হলেও বিরোধ নিষ্পত্তি হয়নি। এ নিয়ে আদালতেও একটি দেওয়ানি মামলা চলমান রয়েছে।

এরই জেরে গত ৪ মে দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটের দিকে সোবহান হাওলাদার তার পরিবারের সদস্য ও স্থানীয় কয়েকজনকে সঙ্গে নিয়ে রবিন ঢালীর বাড়িতে অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। এ সময় হামলাকারীরা রবিন ঢালীর টিনশেড বসতবাড়ির কিছু অংশ ভাঙচুর করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

এ ঘটনায় রবিন ঢালী বাদী হয়ে সোবহান হাওলাদারসহ ২৬ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করে শরণখোলা থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে শরণখোলা থানায় আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনের ১৫ ধারায় মামলা রুজু করা হয়েছে।

ঘটনার খবর পেয়ে শরণখোলা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। পরবর্তীতে পুলিশ সুপার, বাগেরহাট এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ঘটনাস্থল পরিদর্শন করেন।

পুলিশ জানায়, ইতোমধ্যে অভিযান চালিয়ে এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ সুপার, ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভিন্নভাবে প্রচার করা হলেও প্রকৃতপক্ষে এটি জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে সংঘটিত ঘটনা। এ বিষয়ে গুজব বা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো থেকে বিরত থেকে সঠিক তথ্য প্রচার এবং অপরাধীদের আইনের আওতায় আনতে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।

 

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765