রবিবার, ০১ মার্চ ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
সর্বশেষ
একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির




একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক

নতুন বার্তা ডেস্ক
  • প্রকাশ: রবিবার, ১ মার্চ, ২০২৬

একাদশ বিসিএস কর্মকর্তাদের সংগঠন একাদশ বিসিএস ফোরাম-এর নতুন নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে ড. মোঃ ফরিদুল ইসলাম (অবসরপ্রাপ্ত সচিব) সভাপতি ও  মোঃ ইহসানুল হক (অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব) সাধারণ সম্পাদক নির্বাচিত হন। রবিবার (১ মার্চ ) বিকেলে ঢাকা-এর ইস্কাটনস্থ শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় এ কমিটি ঘোষণা করা হয়।

 

সভায় সভাপতিত্ব করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শারিয়ার কাদের ছিদ্দিকী। সভায় সংগঠনের বিভিন্ন সাংগঠনিক বিষয়, ভবিষ্যৎ কার্যক্রম ও সদস্যদের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে নতুন নির্বাহী কমিটি গঠন করা হয়।

নতুন কমিটির প্রথম সহ-সভাপতি নির্বাচিত হন ডাঃ আব্দুল হানিফ টাবলু,  যিনি ঢাকা মেডিকেল কলেজ-এর সাবেক ভাইস-প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সভায় উপস্থিত সদস্যরা নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করেন। বক্তারা বলেন, একাদশ বিসিএস ফোরাম দেশের প্রশাসনিক কাঠামোতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে এবং ভবিষ্যতেও সদস্যদের অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগিয়ে সমাজ উন্নয়নে ভূমিকা রাখবে।

এদিকে, সংগঠনের সভাপতি হিসেবে ড. ফরিদুল ইসলাম নির্বাচিত হওয়ায় বাগেরহাটবাসী আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন। বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ তাকে অভিনন্দন জানিয়ে বলেন, তার দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা ও নেতৃত্বগুণ সংগঠনকে আরও সমৃদ্ধ করবে এবং দেশের উন্নয়ন কর্মকাণ্ডে ইতিবাচক অবদান রাখবে।

নবনির্বাচিত কমিটির নেতারা সকলের সহযোগিতা কামনা করে সংগঠনের কার্যক্রমকে আরও বিস্তৃত ও কার্যকর করার আহ্বান জানান।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765