শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




একাধিক পুরুষকে ভালোবাসার পক্ষে রাধিকা

বিনোদন ডেস্ক
  • প্রকাশ: বুধবার, ১০ জুলাই, ২০১৯

রাধিকা আপ্তে রজনীকান্তের সঙ্গে দক্ষিণের ‘কাবালি’ ছবিতে অভিনয় করে সবার কাছে পরিচিত পান। এরপর আরও অনেকে ছবিতে অভিনয় করেছেন। অভিনয় ছাড়াও নিজের ব্যাক্তিগত জীবন নিয়ে অনেকেবার আলোচনায় এসেছেন এই নায়িকা। সম্প্রতি একটি টিভি অনুষ্ঠানে গিয়ে রাধিকা বলেছেন, ‘এক নয়, একাধিক প্রেমে বিশ্বাসী তিনি।

সম্প্রতি নেহা ধুপিয়ার বিএফএফএস উইথ ভোগ সিজন-৩-এ অতিথি হয়ে গিয়েছিলেন রাধিকা। সেখানেই প্রেম নিয়ে নিজের এমন অভিমত ব্যক্ত করেছেন নায়িকা।

রাধিকা বলেন, বিশ্বাস করি আমি একাধিক মানুষের প্রেমে পড়া। আমি একই সময় একাধিক মানুষকে ভালোবাসতে ভালোবাসি। সেটার পরিধি আলাদা আলাদা, চাওয়ার নিরিখও আলাদা। যেমন আমি নাচ ও অভিনয়কে ভালোবাসিতে পারি, তেমনই আমি আলাদা ভাবে একাধিক মানুষকে ভালোবাসতেও পারি। এর জন্য আমি কোনও ভাবেই নিজেকে শাস্তি দিতে পারি না।

বিএফএফএস উইথ ভোগ সিজন-৩ অনুষ্ঠানে নিজের বেস্ট ফ্রেন্ড আয়ুষ্মান খুরানার সঙ্গে গিয়েছিলেন রাধিকা। একটি কথার পরিপ্রেক্ষিতে রাধিকা বলেন, ‘জীবনে কত অসাধারণ ব্যক্তিত্ব সম্পন্ন মানুষের সঙ্গে দেখা হয়। আকর্ষণ তৈরি হয়। কখনও সেটি শারীরিক আকর্ষণ, কখনও সেটি শুধুই অনুরাগ। জীবনের সেই দিকটাকে উন্মোচন করতে চায় না অনেকেই।

মুক্তির অপেক্ষায় আছে রাধিকা অভিনীত ইংরেজি সিনেমা ‘দ্য আশ্রম’ ও ‘দ্য ওয়েডিং গেস্ট’। ছবি দুটি ২০১৯ সালেই মুক্তি পাবে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765