বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




বাগেরহাটে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশ: রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বাগেরহাটে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় জেলা মাইক্রোবাস, জিপগাড়ি ও অ্যাম্বুলেন্স শ্রমিক ইউনিয়নের আয়োজনে এ দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ জিয়া পরিবারের সকল সদস্যের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ মোনাজাত করা হয়।

জেলা মাইক্রোবাস, জিপগাড়ি ও অ্যাম্বুলেন্স শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহবুবুর রহমান উজ্জ্বলের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বাগেরহাট-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেন।

সভায় আরও বক্তব্য রাখেন বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম, যুগ্ম আহ্বায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ, পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি, জেলা বিএনপির সদস্য হাদিউজ্জামান হিরো এবং জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আলী সাদ্দাম দ্বীপ।

বক্তারা স্মরণসভায় বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক। আপোষহীন নেতৃত্ব দিয়ে তিনি সারাজীবন দেশের মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে নিজেকে উৎসর্গ করেছেন। তিনবারের সফল প্রধানমন্ত্রী হিসেবে দেশের উন্নয়ন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তার দূরদর্শী নেতৃত্বেই বিএনপি আজও দেশের অন্যতম জনপ্রিয় রাজনৈতিক শক্তি হিসেবে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765