মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ
ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি




ভূমধ্যসাগরে ডুবন্ত নৌকা থেকে ৩৭ বাংলাদেশি উদ্ধার

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: বুধবার, ১০ জুলাই, ২০১৯
ফাইল ছবি

লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে ডুবন্ত একটি নৌকা থেকে ৩৭ জন বাংলাদেশিসহ ৭১ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে তিউনিসিয়ার কর্তৃপক্ষ।

সোমবার রাতে তাদের উদ্ধারের পর মঙ্গলবার দেশটির ন্যাশনাল গার্ডের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। খবর আল অ্যারাবিয়া.নেটের
প্রতিবেদনে বলা হয়, ৭১ অভিবাসীর মধ্যে ৩৭ জন বাংলাদেশি, ৮ জন করে মরক্কো ও মিশরের, ৭ জন আলজেরিয়ার, ৪ জন সুদানের, ২ জন চাঁদের ও একজন তিউনিসিয়ার নাগরিক রয়েছেন। তারা সবাই নিরাপদে আছেন।

তিউনিশিয়ার ন্যাশনাল গার্ডের মুখপাত্র হাউসেম এডডিন জেবালি এএফপিকে জানান, নৌকাটি লিবিয়ার রাজধানী ত্রিপোলির পশ্চিমে জুওয়ারা শহর থেকে তিউনিশিয়ার কের্কেনহা দ্বীপপুঞ্জের কাছে পৌঁছানোর পর নৌকার তলায় ফুটা দেখা দেয়। তবে নৌকায় থাকা সকলকে নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয় বলে নিশ্চিত করেছেন তিনি।




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765