শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




বাগেরহাটে সাবলীল পাঠক ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশ: বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬

বাগেরহাটে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের মাঝে সাবলীল পাঠাভ্যাস গড়ে তোলা ও মেধা বিকাশের লক্ষ্যে আয়োজিত সাবলীল পাঠক ও কুইজ প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) বাগেরহাট সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা: আতিয়া খাতুন।

 

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জনাব রুহুল কুদ্দুস তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শাহ আলম মাতুব্বর, শাহিনুর রহমান মোড়ল, নুর মোহাম্মদ খান, শেখর কুমার মিত্রসহ, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

 

বক্তারা বলেন, প্রাথমিক স্তর থেকেই শিক্ষার্থীদের সাবলীল পাঠাভ্যাস গড়ে তুলতে পারলে তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবন আরও মজবুত হবে। কুইজ ও পাঠ প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের পড়ালেখার প্রতি আগ্রহ বাড়ে এবং তাদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

 

অনুষ্ঠান শেষে সাবলীল পাঠক ও কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765